শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
১৯. শিকার,জবাই ও কুরবানীর বিধান
হাদীস নং: ৬২৪০
শিকার,জবাই ও কুরবানীর বিধান
একটা ছাগল কয়জনের পক্ষ হতে কুরবানী করা যায়
৬২৪০। ইব্ন আবু দাউদ…..হযরত জাবির ইব্ন আব্দুল্লাহ্ (রাযিঃ) বর্ণনা করেন, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ঈদের দিনে দুটি দুম্বা কুরবানী করলেন। যখন তিনি সে দুটিকে কিবলামুখী করে শুইয়ে দিলেন, তখন তিনি বললেন, وَجَّهْتُ وَجْهِيَ لِلَّذِي فَطَرَ السَّمَوَاتِ وَالْأَرْضَ إِلَى آخِرِ الْآيَةِ হে আল্লাহ্! কুরবানীর এ পশু আপনবর পক্ষ হতে পাপ্ত এবং আপনার জন্যই কুরবানী করছি মুহাম্মাদ ও তার উম্মতের পক্ষ হতে।” অতঃপর তিনি “বিসমিল্লাহি আল্লাহু আব্বার" বলে যবেহ করলেন।
كتاب الصيد والذبائح والأضاحي
6240 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ خَالِدٍ الْوَهْبِيُّ، قَالَ: أَخْبَرَنَا ابْنُ إِسْحَاقَ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ أَبِي عَيَّاشٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ، رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: ضَحَّى رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِكَبْشَيْنِ فِي يَوْمِ عِيدٍ. فَقَالَ حِينَ وَجَّهَهُمَا: " {وَجَّهْتُ وَجْهِيَ لِلَّذِي فَطَرَ السَّمَوَاتِ وَالْأَرْضَ} إِلَى آخِرِ الْآيَةِ، اللهُمَّ مِنْكَ وَلَكَ , عَنْ مُحَمَّدٍ وَأُمَّتِهِ ثُمَّ سَمَّى وَكَبَّرَ وَذَبَحَ