শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১৯. শিকার,জবাই ও কুরবানীর বিধান

হাদীস নং: ৬২৯১
শিকার,জবাই ও কুরবানীর বিধান
তিন দিন পর কুরবানীর গােশত খাওয়া জায়েয কি জায়েয নয়
৬২৯১। ইউনুস..... আবুয যুবায়র হযরত জাবির (রাযিঃ) হতে বর্ণনা করেন, রাসূলুল্লাহ (ﷺ) তিন দিন পর কুরবানীর গোশত খেতে নিষেধ করেছেন। তারপর তিনি এ ব্যপারে অনুমতি প্রদান করেছেন। তিনি বলেছেন, তোমরা খাও, পাথেয় কর ও জমা কর। আমর (আবুয যুবায়রের শাগরিদ) বলেন, আবুয-যুবায়র বলেছেন, হযরত জাবির (রাযিঃ) বলেন, আমরা তখন মদীনা পর্যন্ত আমাদের পাথেয় করে নিলাম।
كتاب الصيد والذبائح والأضاحي
6291 - حَدَّثَنَا يُونُسُ، قَالَ: ثنا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، وَمَالِكٌ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ أَكْلِ لُحُومِ الضَّحَايَا بَعْدَ ثَلَاثٍ , ثُمَّ أَذِنَ فِيهِ فَقَالَ: «كُلُوا , وَتَزَوَّدُوا , وَادَّخِرُوا» . فَقَالَ عَمْرٌو , قَالَ أَبُو الزُّبَيْرِ قَالَ: جَابِرٌ رَضِيَ اللهُ عَنْهُ , فَتَزَوَّدْنَا مِنْهَا , إِلَى الْمَدِينَةِ "
tahqiqতাহকীক:তাহকীক চলমান