শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
১৯. শিকার,জবাই ও কুরবানীর বিধান
হাদীস নং: ৬২৯৯
শিকার,জবাই ও কুরবানীর বিধান
তিন দিন পর কুরবানীর গােশত খাওয়া জায়েয কি জায়েয নয়
৬২৯৯। ফাহদ ...... আবিস ইবন রাবীআ হতে বর্ণনা করেন, তিনি বলেন, একবার আমি হযরত আয়েশা (রাযিঃ)-এর নিকট আগমন করলাম এবং বললাম, ইয়া উম্মাল মুমিনীন! রাসূলুল্লাহ্ (ﷺ) কুরবানীর গোশত কি তিন দিনের বেশী খাওয়া হারাম করেছেন? তিনি বললেন, না, বরং তাদের মধ্যে অতি অল্প লোকই কুরবানী করেছিল। অতএব তিনি (সাময়িকভাবে) এ বিধান করেছিলেন, যেন যে ব্যক্তি কুরবানী করেছিল সে যেন ঐ ব্যক্তিকে গোশত খাওয়ায় যে কুরবানী করেনি। [হযরত আয়েশা (রাযিঃ) বলেন] আমরা নিজেদের দেখেছি যে, আমরা পায়া জমা রাখতাম, তার পর তিন দিন পর তা আমরা খেতাম। সম্ভবত আগন্তুকের সংখ্যা বেশী ছিল আর যারা কুরবানী করেছিল, তারা ছিল সংখ্যায় কম। অতঃপর রাসূলুল্লাহ্ (ﷺ) এ কারণে তাদেরকে গোশত সদকা করার নির্দেশ দিলেন। হযরত আয়েশা (রাযিঃ) হতে এ কথাও বর্ণিত যে, রাসূলুল্লাহ্ (ﷺ)-এর এ নির্দেশ ওয়াজিবমূলক নির্দেশ ছিল না, বরং এটা ছিল সদকার জন্য উৎসাহ ব্যাঞ্জক।
كتاب الصيد والذبائح والأضاحي
6299 - حَدَّثَنَا فَهْدٌ، قَالَ: ثنا أَبُو حَسَّانَ، قَالَ: ثنا إِسْرَائِيلُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عَابِسِ بْنِ رَبِيعَةَ، قَالَ: أَتَيْتُ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا فَقُلْتُ: يَا أُمَّ الْمُؤْمِنِينَ , أَكَانَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَرَّمَ لُحُومَ الْأَضَاحِيِّ فَوْقَ ثَلَاثٍ؟ فَقَالَتْ: «لَا , وَلَكِنَّهُ لَمْ يَكُنْ ضَحَّى مِنْهُمْ إِلَّا قَلِيلٌ , فَفَعَلَ ذَلِكَ , لِيُطْعِمَ مَنْ ضَحَّى مِنْهُمْ مَنْ لَمْ يُضَحِّ , وَلَقَدْ رَأَيْتُنَا نُخَبِّئُ الْكُرَاعَ , ثُمَّ نَأْكُلُهَا بَعْدَ ثَلَاثٍ» فَقَدْ يَجُوزُ أَنْ يَكُونَ تِلْكَ الدَّافَّةُ , قَدْ كَانَتْ كَثِيرَةً , فَكَانَ النَّاسُ الَّذِينَ يُضَحُّونَ مَعَهَا قَلِيلًا , فَأَمَرَهُمْ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمَا أَمَرَهُمْ بِهِ مِنَ الصَّدَقَةِ , مِنْ أَجْلِ ذَلِكَ. فَقَدْ عَادَ مَعْنَى هَذَا أَيْضًا إِلَى مَعْنَى مَا قَبْلَهُ. وَقَدْ رُوِيَ عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا أَيْضًا أَنَّ ذَلِكَ الْقَوْلَ مِنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمْ يَكُنْ عَلَى الْعَزِيمَةِ , وَلَكِنَّهُ كَانَ مِنْهُ عَلَى التَّرْغِيبِ لَهُمْ فِي الصَّدَقَةِ