শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
১৯. শিকার,জবাই ও কুরবানীর বিধান
হাদীস নং: ৬৩১১
শিকার,জবাই ও কুরবানীর বিধান
মদীনার শিকার প্রসঙ্গ
৬৩১১। ইবরাহীম ইবন মারযূক..... সুলায়মান ইব্ন আবু আব্দুল্লাহ্ হতে বর্ণনা করেন, তিনি বলেন, একবার আমি হযরত সা'দ ইবন আবু ওয়াক্কাস (রাযিঃ)-এর নিকট উপস্থিত ছিলাম। তখন তাঁর নিকট কিছু লোক তাদের এমন এক গোলামের ব্যাপারে উপস্থিত হলো যাকে হযরত সা'দ (রাযিঃ) মদীনার হারাম শরীফে শিকার করতে দেখে তার জিনিসপত্র ছিনিয়ে নিয়েছিলেন। হযরত সা'দ (রাযিঃ) তা ছিনিয়ে নেয়ার পর তারা তা ফিরিয়ে দেয়ার জন্য তাঁকে অনুরোধ করল, কিন্তু তিনি অস্বীকার করলেন এবং বললেন, রাসূলুল্লাহ্ (ﷺ) যখন মদীনার হারামের সীমা নির্ধারণ করলেন তখন তিনি বললেন, এ সীমার মধ্যে তোমরা যাকে শিকার করতে পাবে, তার নিকট হতে ছিনিয়ে নেয়া বস্তু তারই হবে। অতএব রাসূলুল্লাহ্ (ﷺ) আমাকে যে ভোগ করার জন্য দান করেছেন, আমি তা ফিরিয়ে দিব না। অবশ্য তোমরা যদি এর মূল্য নিতে চাও তবে আমি তা দিতে প্রস্তুত।
كتاب الصيد والذبائح والأضاحي
6311 - حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا وَهْبُ بْنُ جَرِيرٍ، عَنْ أَبِيهِ، عَنْ يَعْلَى بْنِ حَكِيمٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ أَبِي عَبْدِ اللهِ، قَالَ: شَهِدْتُ سَعْدَ بْنَ أَبِي وَقَّاصٍ رَضِيَ اللهُ عَنْهُ , وَقَدْ أَتَاهُ قَوْمٌ فِي عَبْدٍ لَهُمْ , أَخَذَ سَعْدُ بْنُ أَبِي وَقَّاصٍ سَلَبَهُ , رَآهُ يَصِيدُ فِي حَرَمِ الْمَدِينَةِ , الَّذِي حَرَّمَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَخَذَ سَلَبَهُ فَكَلَّمُوهُ أَنْ يَرُدَّ عَلَيْهِ سَلَبَهُ فَأَبَى وَقَالَ: إِنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمَّا أَحَدَّ حُدُودَ الْحَرَامِ , حَرَّمَ الْمَدِينَةَ فَقَالَ: «مَنْ وَجَدْتُمُوهُ يَصِيدُ فِي شَيْءٍ مِنْ هَذِهِ الْحُدُودِ , فَمَنْ وَجَدَهُ فَلَهُ سَلَبُهُ» فَلَا أَرُدُّ عَلَيْكُمْ طُعْمَةً أَطْعَمَنِيهَا رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلَكِنْ إِنْ شِئْتُمْ غَرِمْتُ لَكُمْ ثَمَنَ سَلَبِهِ , فَعَلْتُ