শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২০. (হালাল-হারাম) পানীয়ের অধ্যায়

হাদীস নং: ৬৫০২
(হালাল-হারাম) পানীয়ের অধ্যায়
দুব্বা, (কদুর কলস), হানতাম (সবুজ রং্গীন কলসী), নাক্বীর (খেজুর গাছের মুথা দ্বারা তৈরী পাত্র) ও মুযাফফাত (আলকাতরা দ্বারা প্রলেপ করা কলসী) -এ নাবীয তৈরী করা প্রসঙ্গে
৬৫০২। আলী ইবন মা'বাদ ...... কায়স ইবন হাবতার বলেন, আমি হযরত ইবন আব্বাস (রাযিঃ)-এর নিকট সাদা ও লাল কলসী সম্পর্কে জিজ্ঞেস করলাম, তখন তিনি বললেন, নবী (ﷺ) -এর নিকট সর্বপ্রথম আব্দুল কায়স গোত্রের প্রতিনিধি দল এ সম্পর্কে জিজ্ঞেস করেছিল। তারা বললো, আমরা খেজুর হতে নাবীয তৈরী করে তা পান করি। তখন তিনি বললেন, তোমরা দুব্বা, মুযাফফাত, নাক্বীর ও কলসীতে নাবীয তৈরী করে তা পান কর না।
كتاب الأشربة
6502 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ مَعْبَدٍ، قَالَ ثنا أَبُو أَحْمَدَ الزُّبَيْرِيُّ، قَالَ: ثنا سُفْيَانُ، عَنْ عَلِيِّ بْنِ بَذِيمَةَ، قَالَ حَدَّثَنِي قَيْسُ بْنُ حَبْتَرٍ، قَالَ: سَأَلْتُ ابْنَ عَبَّاسٍ عَنِ الْجَرِّ الْأَبْيَضِ، وَالْأَحْمَرِ،. فَقَالَ: إِنَّ أَوَّلَ مَنْ سَأَلَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَفْدُ عَبْدِ الْقَيْسِ , فَقَالُوا: إِنَّا نُصِيبُ مِنَ النَّخْلِ , فَقَالَ: «لَا تَشْرَبُوا فِي الدُّبَّاءِ , وَلَا فِي الْمُزَفَّتِ , وَلَا فِي النَّقِيرِ , وَلَا فِي الْجَرِّ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ৬৫০২ | মুসলিম বাংলা