শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২০. (হালাল-হারাম) পানীয়ের অধ্যায়
হাদীস নং: ৬৫০৬
(হালাল-হারাম) পানীয়ের অধ্যায়
দুব্বা, (কদুর কলস), হানতাম (সবুজ রং্গীন কলসী), নাক্বীর (খেজুর গাছের মুথা দ্বারা তৈরী পাত্র) ও মুযাফফাত (আলকাতরা দ্বারা প্রলেপ করা কলসী) -এ নাবীয তৈরী করা প্রসঙ্গে
৬৫০৬। ইবন মারযূক . সাঈদ ইবন জুবায়র বলেন, আমি হযরত ইবন উমর (রাযিঃ)-কে বলতে শুনেছি, রাসূলুল্লাহ্ (ﷺ) কলসীর নাবীয হারাম ঘোষণা করেছেন। তিনি বলেন, তারপর আমি ইবন আব্বাস (রাযিঃ)-এর নিকট উপস্থিত হয়ে জিজ্ঞেস করলাম, আপনি কি শুনছেন না যে, ইবন উমর (রাযিঃ) কি বলছেন? তিনি জিজ্ঞেস করলেন, তিনি কি বলছেন ? আমি বললাম, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) কলসীর নাবীযকে হারাম করেছেন। তিনি বললেন, ইবন উমর (রাযিঃ) সত্য বলেছেন। রাসূলুল্লাহ্ (ﷺ) কলসীর নাবীযকে হারাম করেছেন।
كتاب الأشربة
6506 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا وَهْبٌ، قَالَ: ثنا أَبِي، عَنْ يَعْلَى بْنِ حَكِيمٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، قَالَ: سَمِعْتُ ابْنَ عُمَرَ، يَقُولُ: «حَرَّمَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَبِيذَ الْجَرِّ» . قَالَ: فَأَتَيْتُ ابْنَ عَبَّاسٍ , فَقُلْتُ: أَلَا تَسْمَعُ مَا يَقُولُ ابْنُ عُمَرَ؟ قَالَ: وَمَا يَقُولُ؟ قُلْتُ يَقُولُ: «حَرَّمَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَبِيذَ الْجَرِّ» . قَالَ: «صَدَقَ ابْنُ عُمَرَ , حَرَّمَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَبِيذَ الْجَرِّ»