শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২০. (হালাল-হারাম) পানীয়ের অধ্যায়
হাদীস নং: ৬৫১৭
(হালাল-হারাম) পানীয়ের অধ্যায়
দুব্বা, (কদুর কলস), হানতাম (সবুজ রং্গীন কলসী), নাক্বীর (খেজুর গাছের মুথা দ্বারা তৈরী পাত্র) ও মুযাফফাত (আলকাতরা দ্বারা প্রলেপ করা কলসী) -এ নাবীয তৈরী করা প্রসঙ্গে
৬৫১৭। ইবন মারযূক …… আব্দুল্লাহ ইবন শাম্মাস বলেন, আমি হযরত আয়েশা (রাযিঃ)-কে জিজ্ঞেস করলে, তিনি বললেন, রাসূলুল্লাহ্ (ﷺ) হানতাম অর্থাৎ কলসী, দুব্বা, মুযাফফাত ও নাক্বীর হতে নিষেধ করেছেন।
كتاب الأشربة
6517 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا رَوْحٌ، قَالَ: ثنا شُعْبَةُ، قَالَ: ثنا عُبَيْدُ اللهِ بْنُ عُمَرَ، أَوْ عِمْرَانُ بْنُ عَبْدِ اللهِ قَالَ: سَمِعْتُ عَبْدَ اللهِ بْنَ شِمَاسٍ، يَقُولُ: سَأَلْتُ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا فَقَالَتْ: «نَهَى رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْحَنْتَمَةِ , وَهِيَ الْجَرَّةُ , وَعَنِ الدُّبَّاءِ , وَالْمُزَفَّتِ , وَالنَّقِيرِ»