শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২১. মাকরুহ বিষয়াদির বর্ণনা

হাদীস নং: ৬৬৫৩
আন্তর্জাতিক নং: ৬৬৫৫
মাকরুহ বিষয়াদির বর্ণনা
যে ব্যক্তি বাগানের নিকট দিয়ে অতিক্রম করে, তার জন্য উক্ত বাগানের ফল খাওয়া জায়েয কি না?
৬৬৫৩-৫৫। ইবন মারযূক …… শা'বী, মিক্বদাম ইবন কারীমাহ হতে বর্ণনা করেন, তিনি বলেন, মেহমানের এক রাত মেহমানদারী করা প্রত্যেক মুসলমানের ওপর ওয়াজিব। যদি সে তার আঙ্গিনায় ভোর করে, তবে সেটা হবে ঋণ, যদি ইচ্ছা হয় তবে তার নিকট তলব করবে, আর না হয় ত্যাগ করবে।

বাক্কার …… আবু দাউদ বলেছেন, শু'বা তার সনদে অনুরূপ বর্ণনা করেছেন ।

নসর ইবন মারযূক ...... ওহায়ব বলেন, মনসুর তার সনদে অনুরূপ করেছেন।
كتاب الكراهة
6653 - فَإِنَّهُ حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ قَالَ: ثنا بِشرُ بْنُ عُمَرَ , وَوَهْبُ بْنُ جَرِيرٍ , قَالَا: ثنا شُعْبَةُ , عَنْ مَنْصُورٍ , عَنِ الشَّعْبِيِّ , عَنِ الْمِقْدَامِ أَبِي كَرِيمَةَ , قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَيْلَةُ الضَّيْفِ حَقٌّ وَاجِبٌ عَلَى كُلِّ مُسْلِمٍ , فَإِنْ أَصْبَحَ بِفِنَائِهِ , فَإِنَّهُ دَيْنٌ , إِنْ شَاءَ اقْتَضَاهُ , وَإِنْ شَاءَ تَرَكَهُ»

6654 - حَدَّثَنَا بَكَّارٌ، قَالَ: ثنا أَبُو دَاوُدَ، قَالَ: ثنا شُعْبَةُ، فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ

6655 - حَدَّثَنَا نَصْرُ بْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا الْخَصِيبُ، قَالَ: ثنا وُهَيْبٌ، عَنْ مَنْصُورٍ، فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ৬৬৫৩ | মুসলিম বাংলা