শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২১. মাকরুহ বিষয়াদির বর্ণনা

হাদীস নং: ৬৬৬৩
মাকরুহ বিষয়াদির বর্ণনা
যে ব্যক্তি বাগানের নিকট দিয়ে অতিক্রম করে, তার জন্য উক্ত বাগানের ফল খাওয়া জায়েয কি না?
৬৬৬৩। আবু বাকরা ..... হযরত সা'দ ইবন আবু ওয়াক্কাস (রাযিঃ)-এর আযাদকৃত গোলাম আব্দুর রহমান বলেন, একবার আমি হযরত সা'দ ইবন আবু ওয়াক্কাস (রাযিঃ)-এর সাথে এক সফরে ছিলাম। (রাতের আগমন ঘটল) এবং আমরা বণিক ও সওদাগর লোকদের এক জনপদে আশ্রয় গ্রহণ করলাম। তখন এমন উট দেখা গেল যার ওপর মালের বোঝা রয়েছে। হযরত সা'দ (রাযিঃ) আমাকে বললেন, যদি তুমি যথার্থ মুসলমান হতে চাও, তবে এ মাল হতে কিছুই খাবে না। অতএব আমরা ক্ষুধার্ত অবস্থায় রাত যাপন করলাম।
এই তো হযরত সা'দ (রাযিঃ) এই কথা বললেন, “সত্য সত্য মুসলমান হওয়াই যদি তোমাকে আনন্দ যোগায়, তবে এ মাল হতে তুমি কিছুই খাবে না।" হযরত সা'দ (রাযিঃ)-এর মেহমানদারী সম্পর্কে যথার্থ জ্ঞান ছিল বলেই তিনি এই দৃঢ়তার পরিচয় দিয়েছেন। তা না হলে এমনটা হতো না। বস্তুত হযরত সা'দ (রাযিঃ) ইসলামের প্রচুর জ্ঞান ভাণ্ডারের অধিকারী ছিলেন। আর এ কারণেই তিনি উক্ত জনপদের অধিবাসীদের থেকে মেহমানদারীর অধিকার গ্রহণ করেন নি। আর এ ঘটনা এ কথারই প্রমাণ বহন করে যে, তখন মেহমানদারী করা ওয়াজিব ছিল না।
كتاب الكراهة
6663 - بِمَا حَدَّثَنَا أَبُو بَكْرَةَ , قَالَ: ثنا أَبُو دَاوُدَ , قَالَ: ثنا أَبَانُ بْنُ يَزِيدَ الْعَطَّارُ , قَالَ: ثنا يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ قَالَ: ثنا عَبْدُ الرَّحْمَنِ , مَوْلَى سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ قَالَ: كُنْتُ مَعَ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ فِي سَفَرٍ , فَآوَانَا اللَّيْلُ إِلَى قَرْيَةِ دِهْقَانٍ , وَإِذَا الْإِبِلُ عَلَيْهَا أَحْمَالُهَا. فَقَالَ لِي سَعْدٌ: «إِنْ كُنْتَ تُرِيدُ أَنْ تَكُونَ مُسْلِمًا حَقًّا , فَلَا تَأْكُلْ مِنْهَا شَيْئًا فَبِتْنَا جَائِعَيْنِ» فَهَذَا سَعْدُ يَقُولُ إِنْ سَرَّكَ أَنْ تَكُونَ مُسْلِمًا حَقًّا , فَلَا تَأْكُلْ مِنْهَا شَيْئًا فَلَا يَكُونُ ذَلِكَ إِلَّا وَقَدْ ثَبَتَ عِنْدَهُ , حَقِيقَةُ عِلْمِهِ بِهِ , إِذْ كَانَ عِنْدَهُ مِنْ أُمُورِ الْإِسْلَامِ , وَلَمْ يَأْخُذْ أَهْلَ الْقَرْيَةِ بِحَقِّ الضِّيَافَةِ. فَذَلِكَ دَلِيلٌ أَنَّهُ لَمْ تَكُنْ حِينَئِذٍ الضِّيَافَةُ وَاجِبَةً , وَاللهُ سُبْحَانَهُ وَتَعَالَى أَعْلَمُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান