শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২১. মাকরুহ বিষয়াদির বর্ণনা
হাদীস নং: ৬৬৬৭
আন্তর্জাতিক নং: ৬৬৬৮
মাকরুহ বিষয়াদির বর্ণনা
রেশমী পোশাক পরিধান প্রসঙ্গে
৬৬৬৭-৬৮। ইয়াযীদ ইবন সিনান (রাহঃ) …… আবু উসমান নাহদী (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, উমর ইবন খাত্তাব (রাযিঃ) বলেছেন : তোমরা রেশম ব্যবহার থেকে বিরত থাক। কেননা রাসূলুল্লাহ্ (ﷺ) এর থেকে নিষেধ করেছেন এবং বলেছেন, এ থেকে পরিধান করবে না, তবে এই পরিমাণ, বলে তিনি দুই অঙ্গুলী দিয়ে ইশারা করেছেন।
হুসায়ন ইবন নসর (রাহঃ) …… ইয়াযীদ ইবন হারূন (রাহঃ) থেকে বর্ণিত। অতঃপর তিনি নিজস্ব সনদে অনুরূপ রিওয়ায়াত করেছেন।
হুসায়ন ইবন নসর (রাহঃ) …… ইয়াযীদ ইবন হারূন (রাহঃ) থেকে বর্ণিত। অতঃপর তিনি নিজস্ব সনদে অনুরূপ রিওয়ায়াত করেছেন।
كتاب الكراهة
6667 - حَدَّثَنَا يَزِيدُ بْنُ سِنَانٍ، قَالَ: ثنا يَزِيدُ بْنُ هَارُونَ، قَالَ: ثنا عَاصِمٌ الْأَحْوَلُ، عَنْ أَبِي عُثْمَانَ النَّهْدِيِّ، قَالَ: قَالَ عُمَرُ بْنُ الْخَطَّابِ: إِيَّاكُمْ وَالْحَرِيرَ , فَإِنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ نَهَى عَنْهُ وَقَالَ: «لَا تَلْبَسُوا مِنْهُ إِلَّا مَا كَانَ هَكَذَا» ، وَأَشَارَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِأُصْبُعَيْهِ
6668 - حَدَّثَنَا حُسَيْنُ بْنُ نَصْرٍ، قَالَ: سَمِعْتُ يَزِيدَ بْنَ هَارُونَ، فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ
6668 - حَدَّثَنَا حُسَيْنُ بْنُ نَصْرٍ، قَالَ: سَمِعْتُ يَزِيدَ بْنَ هَارُونَ، فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ