শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২১. মাকরুহ বিষয়াদির বর্ণনা

হাদীস নং: ৬৮০৩
মাকরুহ বিষয়াদির বর্ণনা
স্বর্ণের আংটি পরিধান করা প্রসঙ্গে
৬৮০৩। আলী ইবন মা'বাদ (রাহঃ) …… বসরার গভর্নর যিয়াদ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা আশআরী (রাযিঃ)-এর সঙ্গে প্রতিনিধি হিসেবে উমর ইবন খাত্তাব (রাযিঃ)-এর দরবারে উপাস্থিত হলাম। তিনি আমাকে স্বর্ণের আংটি পরিহিত দেখলেন। এতে উমর (রাযিঃ) তিনবার বললেন, তোমরা অনারবদের সাদৃশ্য গ্রহণ করেছ। এই রূপার আংটি পরো। রাবী বলেন, আশআরী (রাযিঃ) বললেন, আমার আংটি তো লোহার দ্বারা প্রস্তুতকৃত। উমর (রাযিঃ) বললেন, ওটাতো অত্যন্ত অপবিত্র ও দুর্গন্ধময়।
كتاب الكراهة
6803 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ مَعْبَدٍ , قَالَ: ثنا يَزِيدُ بْنُ هَارُونَ , قَالَ: ثنا هَمَّامٌ , عَنْ قَتَادَةَ , عَنْ عَبْدِ الرَّحْمَنِ , مَوْلَى أُمِّ بُرْثُنٍ , عَنْ زِيَادٍ , عَامِلِ الْبَصْرَةِ , قَالَ: وَفَدْنَا إِلَى عُمَرَ بْنِ الْخَطَّابِ رَضِيَ اللهُ عَنْهُ مَعَ الْأَشْعَرِيِّ , فَرَأَى عَلَيَّ خَاتَمًا مِنْ ذَهَبٍ. فَقَالَ عُمَرُ: «لَقَدْ تَشَبَّهْتُمْ بِالْعَجَمِ» , ثَلَاثًا يَقُولُهَا: «تَخَتَّمُوا بِهَذَا الْوَرِقِ» . قَالَ: فَقَالَ الْأَشْعَرِيُّ: أَمَّا أَنَا , فَخَاتَمِي حَدِيدٌ , فَقَالَ عُمَرُ: «ذَاكَ أَخْبَثُ وَأَنْتَنُ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান