শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২১. মাকরুহ বিষয়াদির বর্ণনা
হাদীস নং: ৬৮০৫
মাকরুহ বিষয়াদির বর্ণনা
আংটির নক্শা প্রসঙ্গে।
৬৮০৫। আলী ইব্ন মা’বাদ (রাহঃ) …. নু’মান ইব্ন মুকাররিন (রাযিঃ)- এর গোলাম আবুল জা’দ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নু’মান ইব্ন মুকাররিন (রাযিঃ)- এর আংটিতে উটের নক্শা ছিল । সেটির একটির হাত মুষ্টিবদ্ধ অপরটি ছিল প্রসারিত ।
كتاب الكراهة
6805 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ مَعْبَدٍ، قَالَ: ثنا مُعَلَّى، عَنْ مَنْصُورٍ، قَالَ: أَخْبَرَنِي عَبْدُ الْوَاحِدِ بْنُ زِيَادٍ، قَالَ: حَدَّثَتْنَا أُمُّ نَافِعٍ بِنْتُ أَبِي الْجَعْدِ، مَوْلَى النُّعْمَانِ بْنِ مُقَرِّنٍ , عَنْ أَبِيهَا، قَالَ: كَانَ نَقْشُ خَاتَمِ النُّعْمَانِ بْنِ مُقَرِّنٍ , إِبِلًا , قَابِضًا إِحْدَى يَدَيْهِ , بَاسِطًا الْأُخْرَى "