শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২১. মাকরুহ বিষয়াদির বর্ণনা
হাদীস নং: ৬৮১০
আন্তর্জাতিক নং: ৬৮১১
মাকরুহ বিষয়াদির বর্ণনা
আংটির নক্শা প্রসঙ্গে।
৬৮১০-১১। আলী ইব্ন মা’বাদ (রাহঃ) …. আনাস (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ)-(পারস্য সম্রাট) কিসরা এবং (রোম সম্রাট) কায়সারকে পত্র লেখার সংকল্প করলেন । যার নক্শা ছিল মুহাম্মাদুর রাসূল আল্লাহ ।
আলী ইব্ন মা’বাদ (রাহঃ).... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, নবী (ﷺ) রোম (সম্রাটের) উদ্দেশ্যে পত্র লেখার সংকল্প করলেন । অতঃপর তিনি অনুরুপ বর্ণনা করেছেন।
এই দেখুন, রাসূলুল্লাহ্ (ﷺ) তাঁর আংটিতে আরবী (বাক্য) উৎকীর্ণ করেছেন। আর সাহাবাগণ তাঁর অনুরুপ করেছেন।

كتاب الكراهة
6810 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ مَعْبَدٍ، قَالَ: ثنا عَبْدُ الْوَهَّابِ، قَالَ: ثنا سَعِيدٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، " أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَرَادَ أَنْ يَكْتُبَ إِلَى كِسْرَى وَقَيْصَرٍ. فَقِيلَ لَهُ: إِنَّهُمْ لَا يَقْبَلُونَ كِتَابَكَ إِلَّا بِخَاتَمٍ , فَاتَّخَذَ خَاتَمًا مِنْ فِضَّةٍ , نَقْشُهُ مُحَمَّدٌ رَسُولُ اللهِ "
6811 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ مَعْبَدٍ، قَالَ: ثنا شَبَابَةُ، قَالَ: ثنا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، قَالَ: أَرَادَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَكْتُبَ كِتَابًا إِلَى الرُّومِ , ثُمَّ ذَكَرَ مِثْلَهُ فَهَذَا رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدِ انْتَقَشَ فِي خَاتَمِهِ الْعَرَبِيَّةَ , ثُمَّ قَدْ فَعَلَ ذَلِكَ أَصْحَابُهُ مِنْ بَعْدِهِ