আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৫৮- যবাহ করা ও শিকারের অধ্যায়
হাদীস নং: ৫১১১
আন্তর্জাতিক নং: ৫৫০৭
- যবাহ করা ও শিকারের অধ্যায়
২৯১৭. বেদুঈন ও তাদের মত লোকের যবেহকৃত জন্তু
৫১১১। মুহাম্মাদ ইবনে ‘উবাইদুল্লাহ (রাহঃ) ......... ‘আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, একদল লোক মহানবী (ﷺ) -কে বললঃ কিছু সংখ্যক মানুষ আমাদের নিকট গোশত নিয়ে আসে। আমরা জানিনা যে, পশুটির যবেহের সময় বিসমিল্লাহ বলা হয়েছিল কিনা। তখন নবী করীম (ﷺ) বললেনঃ তোমরাই এতে বিসমিল্লাহ পড় এবং তা খাও। ‘আয়েশা (রাযিঃ) বলেনঃ প্রশ্নকারী দলটি ছিল কুফর থেকে নতুন ইসলাম গ্রহণকারী।
ইমাম বুখারী (রাহঃ) বলেনঃ দারাওয়ারদী (রাহঃ) ‘আলী (রাযিঃ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন। আবু খালিদ ও তুফাবী (রাহঃ) অনুরূপ বর্ণনা করেছেন।
ইমাম বুখারী (রাহঃ) বলেনঃ দারাওয়ারদী (রাহঃ) ‘আলী (রাযিঃ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন। আবু খালিদ ও তুফাবী (রাহঃ) অনুরূপ বর্ণনা করেছেন।
كتاب الذبائح والصيد
باب ذَبِيحَةِ الأَعْرَابِ وَنَحْوِهِمْ
5507 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدِ اللَّهِ، حَدَّثَنَا أُسَامَةُ بْنُ حَفْصٍ المَدَنِيُّ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا: أَنَّ قَوْمًا قَالُوا لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّ قَوْمًا يَأْتُونَا بِاللَّحْمِ، لاَ نَدْرِي: أَذُكِرَ اسْمُ اللَّهِ عَلَيْهِ أَمْ لاَ؟ فَقَالَ: «سَمُّوا عَلَيْهِ أَنْتُمْ وَكُلُوهُ» قَالَتْ: وَكَانُوا حَدِيثِي عَهْدٍ بِالكُفْرِ تَابَعَهُ عَلِيٌّ، عَنِ الدَّرَاوَرْدِيِّ، وَتَابَعَهُ أَبُو خَالِدٍ، وَالطُّفَاوِيُّ
হাদীসের ব্যাখ্যা:
হাদীসটির মর্ম এই যে, অহেতুক সন্দেহে পড়তে নেই। যখন তারা মুসলমান হয়ে গিয়েছে, তখন বুঝা চাই যে, তারা আল্লাহর নাম নিয়েই যবেহ করে থাকে। এজন্য তোমরা আল্লাহর নাম নিয়ে খেয়ে নাও। এর অর্থ কখনো এই নয় যে, যদি তারা আল্লাহর নাম না নিয়েই কাফেরদের পদ্ধতিতে যবেহ করে থাকে, তাহলে তোমাদের বিসমিল্লাহ পড়াতে এখন এটা হালাল হয়ে যাবে। কুরআন পাকে স্পষ্টভাবে বলা হয়েছে: وَلَا تَاۡکُلُوۡا مِمَّا لَمۡ یُذۡکَرِ اسۡمُ اللّٰہِ عَلَیۡہِ وَاِنَّہٗ لَفِسۡقٌ অর্থাৎ যে পশু যবেহ করার সময় আল্লাহর নাম নেওয়া হয়নি এটা খেয়ো না। কেননা, এটা খাওয়া কঠিন গুনাহ। (সূরা আনআম)
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)