শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২২. ছুটে যাওয়া অতিরিক্ত মাসাঈলের অধ্যায়
হাদীস নং: ৭৩৩২
ছুটে যাওয়া অতিরিক্ত মাসাঈলের অধ্যায়
নিজ সম্পদ ব্যবহারে মহিলার হুকুম
৭৩৩২। আবু বাকরা (রাহঃ) ..... আব্দুর রহমান ইবন আবিস (রাহঃ) হতে বর্ণনা করেন। তিনি বলেন, আমি একদিন
আব্দুল্লাহ ইবন আব্বাস (রাযিঃ)-কে বললাম, আপনি কি রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে কোন সময় ঈদের সালাতে উপস্থিত ছিলেন? উত্তরে তিনি বললেন, হ্যাঁ, রাসূলুল্লাহ (ﷺ) -এর সাথে আমার বিদ্যমান সুসম্পর্ক না থাকলে এত কম বয়সে তাঁর সাথে ঈদগাহে উপস্থিত থাকা আমার পক্ষে সম্ভব হতো না । ঈদের দিন রাসূলুল্লাহ (ﷺ) ঘর থেকে বের হলেন। এরপর তিনি সালাত আদায় করলেন এবং খুতবা দিলেন । তারপর স্ত্রীলোকদের কাছে গমন করলেন । হযরত বিলাল (রাযিঃ) তার সাথে উপস্থিত ছিলেন । তিনি তাদেরকে নসীহত করলেন । তখন কোন কোন স্ত্রীলোক তার হাত দ্বারা নিজের গর্দান স্পর্শ করতে লাগলেন । আবার কোন কোন মহিলা তার হাত দ্বারা নিজের কান স্পর্শ করতে লাগলেন এবং বিলাল (রাযিঃ)-এর কাছে অলংকার জমা দিতে লাগলেন । আর বিলাল (রাযিঃ) এগুলোকে তার কাপড়ে একত্রিত করছিলেন। অতঃপর তিনি রাসূলুল্লাহ (ﷺ) -এর সাথে নিজ বাড়ি চলে গেলেন।

كتاب الزيادات
7332 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ، قَالَ: ثنا مُؤَمَّلٌ، قَالَ: ثنا سُفْيَانُ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبَّاسٍ، قَالَ: قُلْتُ لِابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا , شَهِدْتَ الْعِيدَ مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ . قَالَ: «نَعَمْ , وَلَوْلَا مَكَانِي مِنْهُ مَا شَهِدْتُهُ مِنْ صِغَرِي , خَرَجَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ الْعِيدِ , فَصَلَّى , ثُمَّ خَطَبَ , ثُمَّ أَتَى النِّسَاءَ مَعَ بِلَالٍ رَضِيَ اللهُ عَنْهُ فَوَعَظَهُنَّ. فَجَعَلَتِ الْمَرْأَةُ تُهْوِي بِيَدِهَا إِلَى رَقَبَتِهَا , وَالْمَرْأَةُ تُهْوِي بِيَدِهَا إِلَى أُذُنِهَا , فَتَدْفَعُهُ إِلَى بِلَالٍ رَضِيَ اللهُ عَنْهُ وَبِلَالٌ يَجْعَلُهُ فِي ثَوْبِهِ , ثُمَّ انْطَلَقَ بِهِ مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى مَنْزِلِهِ»