শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২২. ছুটে যাওয়া অতিরিক্ত মাসাঈলের অধ্যায়

হাদীস নং: ৭৩৩৫
ছুটে যাওয়া অতিরিক্ত মাসাঈলের অধ্যায়
নিজ সম্পদ ব্যবহারে মহিলার হুকুম
৭৩৩৫। ইবন আবু দাউদ (রাহঃ)..... হাকীম ইবন হিযাম (রাযিঃ) হতে বর্ণনা করেন। তিনি বলেন, একদিন রাসূলুল্লাহ (ﷺ) স্ত্রীলোকদের নসীহত করেন। তাদেরকে তিনি আল্লাহভীতির ও স্বামীদের আনুগত্যের নির্দেশ দেন এবং সদকা করতে আদেশ দেন।
এখানে রাসূলুল্লাহ (ﷺ) স্ত্রীলোকদেরকে সদকা করতে হুকুম দেন এবং তাদের থেকে সদকা গ্রহণ করেন কিন্তু এ ব্যাপারে তাদের স্বামীদের অনুমতির অপেক্ষা করেননি। এ বিষয়ে রাসূলুল্লাহ (ﷺ) থেকেও একটি বর্ণনা পাওয়া যায়।
كتاب الزيادات
7335 - وَحَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ قَالَ: ثنا عُبَيْدُ بْنُ جَنَّادٍ الْحَلَبِيُّ قَالَ: ثنا عُبَيْدُ اللهِ بْنُ عَمْرٍو رَضِيَ اللهُ عَنْهُ عَنْ زَيْدِ بْنِ أَبِي أُنَيْسَةَ، عَنْ زَيْدِ بْنِ رَفِيعٍ عَنْ حِزَامِ بْنِ حَكِيمِ بْنِ حِزَامٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: «خَطَبَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ النِّسَاءَ ذَاتَ يَوْمٍ , فَأَمَرَهُنَّ بِتَقْوَى اللهِ عَزَّ وَجَلَّ , وَالطَّاعَةِ لِأَزْوَاجِهِنَّ , وَأَنْ يَتَصَدَّقْنَ» فَهَذَا رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ أَمَرَ النِّسَاءَ بِالصَّدَقَاتِ , وَقَبِلَهَا مِنْهُنَّ , وَلَمْ يَنْتَظِرْ فِي ذَلِكَ رَأْيَ أَزْوَاجِهِنَّ. وَقَدْ رُوِيَ عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا يَدُلُّ عَلَى ذَلِكَ أَيْضًا
tahqiqতাহকীক:তাহকীক চলমান