শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২২. ছুটে যাওয়া অতিরিক্ত মাসাঈলের অধ্যায়

হাদীস নং: ৭৩৭৪
ছুটে যাওয়া অতিরিক্ত মাসাঈলের অধ্যায়
পিতা কর্তৃক কুমারী কন্যাকে বিয়ে দেয়ার কালে কি তার পরামর্শ গ্রহণ প্রয়ােজন
৭৩৭৪। ফাহদ (রাহঃ) . আব্দুল্লাহ ইবন আব্বাস (রাযিঃ) হতে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেন, বালেগার ক্ষেত্রে পিতার কোন অধিকার নেই, তবে নাবালেগার ক্ষেত্রে অনুমতি গ্রহণ করতে হবে। আর তার চুপ থাকাটা অনুমতি হিসেবে গণ্য।

এই হাদীসের অর্থ প্রথম হাদীসের সাথে সামঞ্জস্যপূর্ণ। এ হাদীসের মধ্যে উল্লেখিত নাবালেগা হল, পিতার বর্তমানে নাবালেগা, যেমন এ হাদীসে উল্লেখিত বালেগা হল পিতার বর্তমান থাকাকালীন। এই অনুচ্ছেদে হযরত আব্দুল্লাহ ইবন আব্বাস (রাযিঃ)-এর মাধ্যমে রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে আমাদের জন্য এ হাদীসটি বর্ণনা করা হয়েছে। তবে হযরত আয়েশা সিদ্দীকা (রাযিঃ)-এর মাধ্যমে রাসূলুল্লাহ্ (ﷺ) হতে একটি বর্ণনা এসেছে।
كتاب الزيادات
7374 - حَدَّثَنَا فَهْدٌ، قَالَ: ثنا يَحْيَى بْنُ عَبْدِ الْحَمِيدِ، قَالَ: ثنا عَبْدُ اللهِ بْنُ الْمُبَارَكِ، عَنْ مَعْمَرٍ، عَنْ صَالِحِ بْنِ كَيْسَانَ، عَنْ نَافِعِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَا: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَيْسَ لِلْأَبِ مَعَ الثَّيِّبِ أَمْرٌ , وَالْبِكْرُ تُسْتَأْذَنُ , وَإِذْنُهَا صُمَاتُهَا» [ص:367] فَهَذَا مَعْنَاهُ , مَعْنَى الْأَوَّلِ , سَوَاءٌ. وَالْبِكْرُ الْمَذْكُورَةُ فِي هَذَا الْحَدِيثِ هِيَ الْبِكْرُ ذَاتُ الْأَبِ , كَمَا أَنَّ الثَّيِّبَ الْمَذْكُورَةَ فِيهِ , كَذَلِكَ. فَهَذَا مَا رُوِيَ لَنَا فِي هَذَا الْبَابِ , عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ. وَأَمَّا عَائِشَةُ رَضِيَ اللهُ عَنْهَا فَرُوِيَ فِي ذَلِكَ عَنْهَا عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
tahqiqতাহকীক:তাহকীক চলমান