আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৫৮- যবাহ করা ও শিকারের অধ্যায়
হাদীস নং: ৫১২৫
আন্তর্জাতিক নং: ৫৫২২
- যবাহ করা ও শিকারের অধ্যায়
২৯২৪. গৃহপালিত গাধার গোশত।
৫১২৫। মুসাদ্দাদ (রাহঃ) ......... ‘আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী করীম (ﷺ) গৃহপালিত গাধার গোশত খেতে নিষেধ করেছেন।
ইবনে মুবারক, ‘উবাইদুল্লাহ (রাহঃ) সূত্রে থেকে অনুরূপ বর্ণনা করেছেন। ‘উবাইদুল্লাহ সালিম সূত্রে আবু উসামা (রাহঃ) অনুরূপ বর্ণনা করেছেন।
ইবনে মুবারক, ‘উবাইদুল্লাহ (রাহঃ) সূত্রে থেকে অনুরূপ বর্ণনা করেছেন। ‘উবাইদুল্লাহ সালিম সূত্রে আবু উসামা (রাহঃ) অনুরূপ বর্ণনা করেছেন।
كتاب الذبائح والصيد
باب لُحُومِ الْحُمُرِ الإِنْسِيَّةِ
5522 - حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ، حَدَّثَنِي نَافِعٌ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ: «نَهَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ لُحُومِ الحُمُرِ الأَهْلِيَّةِ» تَابَعَهُ ابْنُ المُبَارَكِ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، وَقَالَ أَبُو أُسَامَةَ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ سَالِمٍ
হাদীসের ব্যাখ্যা:
অন্য কোন কোন হাদীসে গাধার সাথে খচ্চরেরও উল্লেখ রয়েছে। রাসূলুল্লাহ (ﷺ) এ উভয় প্রকার পশুর হারাম হওয়ার ঘোষণা দিয়েছেন। এগুলোও হারাম পশুদের অন্তর্ভুক্ত।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)