আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

২- নামাযের অধ্যায়

হাদীস নং: ২৮০
- নামাযের অধ্যায়
অসুস্থ বা রুগ্ন ব্যক্তির নামায।
২৮০। ইবনে উমার (রাযিঃ) বলেন, রুগ্ন ব্যক্তি সিজদা করতে সক্ষম না হলে সে ইশারায় সিজদা করবে।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এই মত গ্রহণ করেছি। কাঠ অথবা অন্য কিছু দিয়ে উঁচু করে তার উপর সিজদা করা এই ধরনের লোকদের জন্য জায়েয নয়। সিজদায় রুকূর চেয়ে অধিক বেশী ঝুঁকতে হবে। ইমাম আবু হানীফারও এই মত। **
أبواب الصلاة
بَابُ: صَلاةِ الْمَرِيضِ
أَخْبَرَنَا مَالِكٌ، حَدَّثَنَا نَافِعٌ، أَنَّ ابْنَ عُمَرَ، قَالَ: «إِذَا لَمْ يَسْتَطَعِ الْمَرِيضُ السُّجُودَ، أَوْمَى بِرَأْسِهِ» ، قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ، وَلا يَنْبَغِي لَهُ أَنْ يَسْجُدَ عَلَى عُودٍ، وَلا شَيْءٍ يُرْفَعُ إِلَيْهِ، وَيَجْعَلُ سُجُودَهُ أَخْفَضَ مِنْ رُكُوعِهِ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ، رَحِمَهُ اللَّهُ

হাদীসের তাখরীজ (সূত্র):

** অসুস্থতা বা অন্য কোন ওজর বশত নিচু হয়ে জমীনে সিজদা করতে না পারলে মাথার ইশারায় সিজদা করবে। কোন বস্তুর সাহায্যে উচ্চতা সৃষ্টি করে তার উপর সিজদা করা ঠিক নয়। হযরত জাবের (রা) থেকে বর্ণিত আছে যে, নবী ﷺ এক রুগ্ন ব্যক্তিকে দেখতে গেলেন। তিনি তাকে নামাযরত অবস্থায় বালিশের উপর সিজদা করতে দেখলেন। নবী ﷺ বালিশটি টেনে নিয়ে তা ছুড়ে ফেলে দিলেন। অতঃপর সে একটি কাঠের টুকরা নিলো তার উপর সিজদা করার জন্য । নবী ﷺ তাও টেনে নিয়ে দূরে নিক্ষেপ করে বলেনঃ সক্ষম হলে তুমি মাটির উপর সিজদা করো, অন্যথায় ইশারায় সিজদা করো এবং রুকুর তুলনায় সিজদায় অধিক বেশি ঝুঁকো” (বায়হাকী, বাযযার, আবু ইয়ালা)।
ইবনে উমার (রা) থেকে বর্ণিত আছে যে, নবী ﷺ বলেনঃ “তোমাদের মধ্যে যে ব্যক্তি সিজদা করতে সক্ষম সে যেন সিজদা করে। আর যে ব্যক্তি সিজদা করতে অক্ষম সে যেন সিজদা করার জন্য কোন জিনিস নিজের কপালের দিকে উঁচু না করে, বরং সে মাথার ইশারায় রুকূ-সিজদা করবে" (তিরমিযী)।
হানাফী মাযহাবের বিশিষ্ট ফিকহ গ্রন্থ হিদায়ার ভাষ্যকারগণ উল্লেখ করেছেন যে, কোন জিনিস উঁচু করে তার উপর সিজদা করাকে নবী ﷺ অপছন্দ করতেন। তবে কেউ এভাবে সিজদা করলে তা একবারে নাজায়েয হবে না। কেননা হাসান তার মায়ের সূত্রে বর্ণনা করেছেন যে, তিনি উম্মু সালামা (রা)-কে চামড়ার উপর সিজদা করতে দেখেছেন। ইবনে আব্বাস (রা) বালিশের উপর সিজদা করার জন্য অনুমতি দিয়েছেন (বায়হাকী)। আনাস ইবনে মালেক (রা) তার নিজের কনুই-এর উপর সিজদা করতেন (বায়হাকী)।
tahqiqতাহকীক:তাহকীক চলমান