আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
২- নামাযের অধ্যায়
হাদীস নং: ৩০০
- নামাযের অধ্যায়
জিহাদের ফযীলাত।
৩০০। আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ বলেনঃ আল্লাহর পথে যুদ্ধরত সৈনিক এমন রোযাদার ও নামাযী ব্যক্তির সমতুল্য যে কখনো নামায-রোযা করতে অবসন্ন হয় না। যুদ্ধক্ষেত্র থেকে ফিরে না আসা পর্যন্ত সে এই মর্যাদার অধিকারী থাকে।
أبواب الصلاة
بَابُ: فَضْلِ الْجِهَادِ
أَخْبَرَنَا مَالِكٌ، حَدَّثَنَا أَبُو الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مَثَلُ الْمُجَاهِدِ فِي سَبِيلِ اللَّهِ، كَمَثَلِ الصَّائِمِ الْقَانِتِ الَّذِي لا يَفْتُرُ مِنْ صِيَامٍ، وَلا صَلاةٍ حَتَّى يَرْجِعَ»
হাদীসের ব্যাখ্যা:
উদ্দেশ্য এই যে, যে ব্যক্তি আল্লাহর পথে জিহাদের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়, ঘরে প্রত্যাবর্তন পর্যন্ত আল্লাহর নিকট সে অবিচ্ছিন্ন ইবাদতে রয়েছে। আর সে সেই ইবাদতকারী বান্দাগণের ন্যায় যারা ধারাবাহিক রোযা রাখে, আল্লাহর সমীপে দাঁড়িয়ে নামায পড়ে ও আল্লাহর আয়াতসমূহ তিলাওয়াত করে থাকে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)