আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
৩- জানাযা-কাফন-দাফন সম্পর্কিত অধ্যায়
হাদীস নং: ৩০৪
- জানাযা-কাফন-দাফন সম্পর্কিত অধ্যায়
স্ত্রী তার স্বামীকে গোসল করাতে পারে।
৩০৪। আব্দুল্লাহ ইবনে আবু বাকর (রাহঃ) বলেন, আবু বাকু সিদ্দীক (রাযিঃ)-র স্ত্রী আসমা বিনতে উমাইস (রাযিঃ) তার স্বামীকে গোসল করিয়েছিলেন, যখন তিনি ইন্তেকাল করেন। তার গোসল সেরে তিনি বের হয়ে এসে উপস্থিত মুহাজিরদের জিজ্ঞেস করেন, আমি রোযা রেখেছি এবং আজ খুবই ঠাণ্ডার দিন, এ অবস্থায় (মৃতের গোসল দেয়ার কারণে) আমার গোসল করা কি বাধ্যতামূলক? তারা বলেন, না।**
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরাও এই মত গ্রহণ করেছি। স্বামীর মৃত্যুর পর স্ত্রী তাকে গোসল দিতে পারে, এতে দোষ নেই। যে ব্যক্তি মৃতকে গোসল করাবে পরে তার গোসল এবং উযু করার প্রয়োজন নেই। তবে শরীরের যে স্থানে গোসলের পানি লেগেছে তা ধুয়ে ফেলবে।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরাও এই মত গ্রহণ করেছি। স্বামীর মৃত্যুর পর স্ত্রী তাকে গোসল দিতে পারে, এতে দোষ নেই। যে ব্যক্তি মৃতকে গোসল করাবে পরে তার গোসল এবং উযু করার প্রয়োজন নেই। তবে শরীরের যে স্থানে গোসলের পানি লেগেছে তা ধুয়ে ফেলবে।
أبواب الجنائز
بَابُ: الْمَرْأَةِ تُغَسِّلُ زَوْجَهَا
أَخْبَرَنَا مَالِكٌ بْنُ أَنَسٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي بَكْرٍ، أَنَّ أَسْمَاءَ بِنْتَ عُمَيْسٍ امْرَأَةَ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ رَضِيَ اللَّهُ عَنْهُ " غَسَّلَتْ أَبَا بَكْرٍ حِينَ تُوُفِّيَ، فَخَرَجَتْ، فَسَأَلَتْ مَنْ حَضَرَهَا مِنَ الْمُهَاجِرِينَ، فَقَالَتْ: إِنِّي صَائِمَةٌ، وَإِنَّ هَذَا يَوْمٌ شَدِيدُ الْبَرْدِ فَهَلْ عَلَيَّ مِنْ غُسْلٍ؟ قَالُوا: لا "، قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ، لا بَأْسَ أَنْ تُغَسِّلَ الْمَرْأَةُ زَوْجَهَا إِذَا تُوُفِّيَ، وَلا غُسْلَ عَلَى مَنْ غَسَّلَ الْمَيِّتَ وَلا وُضُوءَ إِلا أَنْ يُصِيبَهُ شَيْءٌ مِنْ ذَلِكَ الْمَاءِ فَيَغْسِلَهُ
হাদীসের তাখরীজ (সূত্র):
** ইমাম মালেক, শাফিঈ, আহমাদ ইবনে হাম্বল (র) প্রমুখের মতে স্বামী স্ত্রীকে এবং স্ত্রী স্বামীকে গোসল করাতে পারে। কিন্তু ইমাম আবু হানীফা, সুফিয়ান সাওরী ও আওযাঈর মতে স্বামী স্ত্রীকে গোসল করাতে পারবে না (উমদাতুল কারী)। হযরত আলী (রা) ফাতিমা (রা)-কে গোসল করিয়েছিলেন। ইমাম শাফিঈ ও অন্যরা এই হাদীসকে নিজেদের মতের সমর্থনে দলীল হিসাবে গ্রহণ করেছেন (অনুবাদক)।