আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
৩- জানাযা-কাফন-দাফন সম্পর্কিত অধ্যায়
হাদীস নং: ৩০৮
- জানাযা-কাফন-দাফন সম্পর্কিত অধ্যায়
জানাযা (লাশ) বহন করা এবং জানাযার সাথে সাথে যাওয়া।
৩০৮ । রবীআ ইবনে আব্দুল্লাহ ইবনে হুদাইর (রাহঃ) থেকে বর্ণিত। তিনি উমার ইবনুল খাত্তাব (রাযিঃ)-কে দেখলেন যে, তিনি লোকদেরকে যয়নব বিনতে জাহশ (রাযিঃ)-র লাশের আগে আগে যাওয়ার জন্য নির্দেশ দিচ্ছেন।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, লাশের আগে আগে যাওয়া উত্তম, তবে পিছনে পিছনে যাওয়া অধিক উত্তম। ইমাম আবু হানীফারও এই মত।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, লাশের আগে আগে যাওয়া উত্তম, তবে পিছনে পিছনে যাওয়া অধিক উত্তম। ইমাম আবু হানীফারও এই মত।
أبواب الجنائز
أَخْبَرَنَا مَالِكٌ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُنْكَدِرِ، عَنْ رَبِيعَةَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ هُدَيْرٍ، أَنَّهُ رَأَى عُمَرَ بْنَ الْخَطَّابِ «يَقْدُمُ النَّاسَ أَمَامَ جِنَازَةِ زَيْنَبَ بِنْتِ جَحْشٍ» ، قَالَ مُحَمَّدٌ: الْمَشْيُ أَمَامَهَا حَسَنٌ، وَالْمَشْيُ خَلْفَهَا أَفْضَلُ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ رَحِمَهُ اللَّهُ