আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

৩- জানাযা-কাফন-দাফন সম্পর্কিত অধ্যায়

হাদীস নং: ৩১৬
- জানাযা-কাফন-দাফন সম্পর্কিত অধ্যায়
লাশ বহন করলে, তার দেহে সুগন্ধি লাগালে এবং তাকে গোসল দিলে তাতে উযু নষ্ট হয় কিনা।
৩১৬। ইবনে উমার (রাযিঃ) বলতেন, কোন ব্যক্তি পবিত্র অবস্থা ছাড়া যেন জানাযার নামায না পড়ে।**
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এই মত গ্রহণ করেছি। কোন ব্যক্তি যেন পবিত্র অবস্থা ছাড়া জানাযার নামায না পড়ে। যদি হঠাৎ করে অপ্রস্তুত অবস্থায় জানাযা সামনে এসে যায়, তবে তাইয়াম্মুম করে নামায পড়বে। ইমাম আবু হানীফারও এই মত।
أبواب الجنائز
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّهُ، كَانَ يَقُولُ: «لا يُصَلِّي الرَّجُلُ عَلَى جِنَازَةٍ، إِلا وَهُوَ طَاهِرٌ» ، قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ، لا يَنْبَغِي أَنْ يُصَلِّيَ عَلَى الْجِنَازَةِ، إِلا طَاهِرٌ، فَإِنْ فَاجَأَتْهُ وَهُوَ عَلَى غَيْرِ طُهُورٍ تَيَمَّمَ، وَصَلَّى عَلَيْهَا، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ، رَحِمَهُ اللَّهُ

হাদীসের তাখরীজ (সূত্র):

** মুল্লা আলী আল-কারী (র) বলেছেন, 'জানাযার নামায শুদ্ধ হওয়ার জন্য পবিত্রতা অর্জন করা শর্ত । এ ব্যাপারে সবাই একমত'। কিন্তু ইমাম শা'বী ও মুহাম্মাদ ইবনে জারীর তাবাবীর মতে, 'বিনা উযুতে জানাযার নামায পড়া জায়েয'। উযু করতে গেলে জানাযার জামাআত না পাওয়ার আশংকা থাকলে তাইয়াম্মুম করে জামাআতে শামিল হওয়া যেতে পারে (অনুবাদক)।
tahqiqতাহকীক:তাহকীক চলমান