আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

৪- যাকাতের অধ্যায়

হাদীস নং: ৩৩৮
- যাকাতের অধ্যায়
ঘোড়া, গোলাম এবং ইরানী ও তুর্কী প্রজাতির ঘোড়ার যাকাত ।
৩৩৮। সুলায়মান ইবনে ইয়াসার (রাহঃ) থেকে বর্ণিত। সিরিয়ার অধিবাসীরা আবু উবায়দা ইবনুল জাররাহ (রাযিঃ)-কে বললো, 'আমাদের গোলাম ও ঘোড়ার যাকাত নিন'। কিন্তু তিনি তা নিতে অস্বীকার করলেন। অতঃপর তিনি এ সম্পর্কে উমার ইবনুল খাত্তাব (রাযিঃ)-কে লিখলেন। উমার (রাযিঃ) তাকে লিখে পাঠান, “তারা স্বেচ্ছায় ও সানন্দে তোমাকে এর যাকাত দিলে তুমি তা গ্রহণ করো। অতঃপর তা তাদের গোলাম ও গরীব লোকদের মধ্যে বণ্টন করে দাও”।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, মূলনীতি হচ্ছে পূর্ববৎ। মুসলমানদের ঘোড়া ও গোলামের উপর সদকায় ফিতর (গোলামদের ক্ষেত্রে) ছাড়া কোনরূপ যাকাত ধার্য হবে না।
كتاب الزكاة
أَخْبَرَنَا مَالِكٌ، حَدَّثَنَا ابْنُ شِهَابٍ، عَنْ سُلْيَمَانَ بْنِ يَسَارٍ، أَنَّ أَهْلَ الشَّامِ قَالُوا لأَبِي عُبَيْدَةَ بْنِ الْجَرَّاحِ: خُذْ مِنْ خَيْلِنَا، وَرَقِيقِنَا صَدَقَةً، فَأَبَى، ثُمَّ كَتَبَ إِلَى عُمَرَ بْنِ الْخَطَّابِ، فَكَتَبَ إِلَيْهِ عُمَرُ: " إِنْ أَحَبُّوا فَخُذْهَا مِنْهُمْ، وَارْدُدْهَا عَلَيْهِمْ، يَعْنِي: عَلَى فُقَرَائِهِمْ، وَارْزُقْ رَقِيقَهُمْ "، قَالَ مُحَمَّدٌ: الْقَوْلُ فِي هَذَا الْقَوْلِ الأَوَّلِ، وَلَيْسَ فِي فَرَسِ الْمُسْلِمِ صَدَقَةٌ، وَلا فِي عَبْدِهِ إِلا صَدَقَةَ الْفِطْرِ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ - হাদীস নং ৩৩৮ | মুসলিম বাংলা