আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
৪- যাকাতের অধ্যায়
হাদীস নং: ৩৪৫
- যাকাতের অধ্যায়
যাইতূনের যাকাত।**
৩৪৫। ইবনে শিহাব (রাহঃ) বলেন, যাইতূনের যাকাত হচ্ছে এক-দশমাংশ।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমাদেরও এই মত। যখন তার পরিমাণ পাঁচ ওয়াসাক বা তার বেশী হবে তখন এর উপর উশর ধার্য হবে। যাইতূনের তেলের পরিবর্তে ফলের অনুমানে উশর ধার্য করা উত্তম। আর ইমাম আবু হানীফার মতে যাইতূন পরিমাণে কম হোক বা বেশী হোক, তার উপর উশর ধার্য হবে।

كتاب الزكاة
بَابُ: صَدَقَةِ الزَّيْتُونِ
أَخْبَرَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ: «صَدَقَةُ الزَّيْتُونِ الْعُشُرُ» ، وَقَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ إِذْ خَرَجَ مِنْهُ خَمْسَةُ أَوْسُقٍ فَصَاعِدًا، وَلا يُلْتَفَتُ فِي هَذَا إِلَى الزَّيْتِ، إِنَّمَا يُنْظَرُ فِي هَذَا إِلَى الزَّيْتُونِ، وَأَمَّا فِي قَوْلِ أَبِي حَنِيفَةَ، رَحِمَهُ اللَّهُ فَفِي قَلِيلِهِ وَكَثِيرِهِ.
হাদীসের তাখরীজ (সূত্র):
যাকাত (زَكَاة) ইসলামের পাঁচটি স্তম্ভের তৃতীয় স্তম্ভ। পবিত্র কুরআনের ছাব্বিশ জায়গায় নামাযের সাথে যাকাতের উল্লেখ রয়েছে। যাকাত শব্দের অর্থ হচ্ছে 'শরীআতের নির্দেশ ও নির্ধারণ অনুযায়ী নিজ সম্পদের একটি অংশের স্বত্বাধিকার কোন অভাবীকে অর্পণ করা এবং এর উপকারিতা থেকে নিজকে বঞ্চিত করা'। যাকাত আনুষ্ঠানিকভাবে তৃতীয় হিজরী সনে ফরয হয় এবং এর হার রাসূলুল্লাহ ﷺ কর্তৃক নির্ধারিত হয়। যাকাতের বৈধতা অস্বীকারকারী মুরতাদ অথবা কাফের সাব্যস্ত হবে। এজন্যই প্রথম খলীফা হযরত আবু বাকর (রা) ইয়ামামার যাকাত অস্বীকারকারীদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিলেন। সূরা তওবা-র ৬০ নম্বর আয়াতে যাকাত ব্যয়ের খাতসমূহ নির্দিষ্ট করে দেয়া হয়েছে। তাতে বলা হয়েছেঃ
ائما الصدقة للفقراء والمسكين والعملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغرمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله .
“সদাকাসমূহ (যাকাত) কেবল অভাবীদের জন্য, মিসকীনদের জন্য, যাকাত আদায়ে নিয়োজিত কর্মচারীদের জন্য, (নও-মুসলিম অথবা অন্যদের ইসলামের দিকে আকৃষ্ট করার উদ্দেশ্যে তাদের) মনোত্তুষ্টির জন্য, দাসত্ব মোচনের জন্য, ঋণমুক্ত করার জন্য, আল্লাহর রাস্তায় এবং (সাময়িকভাবে অভাবে পতিত) মুসাফিরদের জন্য আল্লাহর পক্ষে থেকে নির্ধারিত” (অনুবাদক)।