আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
৫- রোযার অধ্যায়
হাদীস নং: ৩৫৭
- রোযার অধ্যায়
রোযা অবস্থায় রক্তমোক্ষণ করানো।
৩৫৭। হিশাম ইবনে উরওয়া (রাহঃ) বলেন, আমি আমার পিতাকে রোযা অবস্থায় রক্তমোক্ষণ করাতে দেখেছি।**
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমাদেরও এই মত এবং ইমাম আবু হানীফারও এই মত।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমাদেরও এই মত এবং ইমাম আবু হানীফারও এই মত।
أبواب الصيام
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، قَالَ: مَا رَأَيْتُ أَبِي قَطُّ احْتَجَمَ، إِلا وَهُوَ صَائِمٌ "، قَالَ مُحَمَّدٌ: وَبِهِ نَأْخُذُ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ رَحِمَهُ اللَّهُ تَعَالَى
হাদীসের তাখরীজ (সূত্র):
** এসব দলীলের ভিত্তিতে রোযা অবস্থায় পরীক্ষার জন্য অথবা কোন মুমূর্ষু রোগীকে নিজের দেহের রক্ত দিলে তাতে রোযা নষ্ট হবে না। তবে সুস্থ-সবল ব্যক্তির দেহে রক্ত প্রবেশ করালে তার রোযা নষ্ট হবে। সাধারণত মুমূর্ষু রোগী ও মারাত্মকভাবে আহত ব্যক্তির দেহেই বাইরে থেকে রক্ত দেয়ার প্রয়োজন দেখা দেয়। এ ধরনের রোগীদের সুস্থ না হওয়া পর্যন্ত রোযা ভঙ্গ করার অনুমতি আছে (অনুবাদক)।