আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

৬- হজ্ব - উমরার অধ্যায়

হাদীস নং: ৪২৪
- হজ্ব - উমরার অধ্যায়
ইহরাম অবস্থায় যে ধরনের কাপড় পরিধান করা মাকরূহ।
৪২৪। ইবনে উমার (রাযিঃ) বলতেন, ইহরাম অবস্থায় স্ত্রীলোকেরা মুখ ঢাকবে না এবং হস্তাবরণী ও পরবে না।**
كتاب الحج
أَخْبَرَنَا مَالِكٌ، حَدَّثَنَا نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّهُ كَانَ يَقُولُ: «لا تَنْتَقِبُ الْمَرْأَةُ الْمُحْرِمَةُ، وَلا تَلْبَسُ الْقُفَّازَيْنِ»

হাদীসের তাখরীজ (সূত্র):

** ইবনুল মুনযির বলেন, এ ব্যাপারে ইজমা প্রতিষ্ঠিত হয়েছে যে, মহিলারা ইহরাম অবস্থায় সেলাই করা রঙ্গিন পাকড় ও মোজা পরিধান করতে পারবে। তারা মাথা এবং চুল ঢেকে রাখবে, কিন্তু মুখমণ্ডল ঢাকবে না। তবে পুরুষ লোকের দৃষ্টি এড়ানোর জন্য মাথার উপর দিয়ে চেহারার উপর হালকা কাপড় ঝুলিয়ে দিতে পারবে, কিন্তু ওড়না ঝুলাতে পারবে না। হযরত আয়েশা (রা) বলেন, “আমাদের সামনে দিয়ে লোকেরা সওয়ার অবস্থায় অতিক্রম করতো। আমরা রাসূলুল্লাহ ﷺ -এর সাথে ইহরাম অবস্থায় ছিলাম। অতএব সওয়ারী যখন আমাদের সামনে এসে যেতো, তখন আমরা মুখের উপর নেকাব টেনে দিতাম। সওয়ারী অতিক্রম করে চলে গেলে আমরা চেহারা থেকে নেকাব তুলে নিতাম” (আবু দাউদ)। ফাতিমা বিনতুল মুনযির (রা) বলেন, “আমরা ইহরাম অবস্থায় ওড়না দিয়ে মুখ ঢাকতাম, আমরা ছিলাম আবু বাকর কন্যা আসমা (রা)-র সাথে। কিন্তু তিনি আমাদের মুখ ঢাকতে নিষেধ করেননি” (মুওয়াত্তা ইমাম মালেক) (অনুবাদক)।
tahqiqতাহকীক:তাহকীক চলমান