আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

৬- হজ্ব - উমরার অধ্যায়

হাদীস নং: ৪৪৯
- হজ্ব - উমরার অধ্যায়
হজ্জের মাসে উমরা করে এবং হজ্জ না করে ফিরে আসা।
৪৪৯। হিশাম ইবনে উরওয়া (রাহঃ) থেকে তার পিতার সূত্রে বর্ণিত। নবী ﷺ মাত্র তিনবার উমরা করেছেনঃ শাওয়াল মাসে একবার এবং যিলকাদ মাসে দু'বার।**
كتاب الحج
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «لَمْ يَعْتَمِرْ إِلا ثَلاثَ عُمَرٍ، إِحْدَاهُنَّ فِي شَوَّالٍ، وَاثْنَتَيْنِ فِي ذِي الْقِعْدَةِ»

হাদীসের তাখরীজ (সূত্র):

** বিভিন্ন বর্ণনায় চারটি উমরার কথা উল্লেখ আছেঃ হুদায়বিয়ার উমরা, পরবর্তী বছরের উমরাতুল কাযা, জিরানা থেকে উমরা এবং বিদায় হজ্জের সাথে (বুখারী, মুসলিম, আবু দাউদ, মুসনাদে আহমাদ, তিরমিযী)। হুদায়বিয়ার বছর কুরাইশ কাফেরদের প্রতিরোধের কারণে উমরা করা সম্ভব হয়নি। কিন্তু সওয়াবের দিক থেকে এটাকেও উমরা হিসাবে গণনা করা হয়েছে (অনুবাদক)।
tahqiqতাহকীক:তাহকীক চলমান