আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

৬- হজ্ব - উমরার অধ্যায়

হাদীস নং: ৪৫৭
- হজ্ব - উমরার অধ্যায়
উমরার সময় কোরবানী করা ও চুল খাটো করার বর্ণনা।
৪৫৭। আব্দুর রহমান-কন্যা আমরা (রাহঃ)-র আযাদকৃত বাঁদী রুকাইয়্যা (রাহঃ) বলেন যে, তিনি আমরার সাথে উমরা করার জন্য মক্কায় গিয়েছিলেন। রাবী বলেন, তিনি তারবিয়ার দিন** মক্কায় প্রবেশ করলেন। আমি তার সাথেই ছিলাম। রাবী বলেন, তিনি আল্লাহর ঘর তাওয়াফ করলেন এবং সাফা-মারওয়ার মাঝে সাঈ করলেন। অতঃপর মসজিদের আঙ্গিনায় ফিরে এলেন এবং আমাকে বললেন, তোমার সাথে কি কাঁচি আছে? আমি বললাম, না। তিনি বললেন, একটি কাঁচি খুঁজে নিয়ে এসো। আমি একটি কাঁচি সংগ্রহ করে নিয়ে এলাম। আমরাহ্ (রাহঃ) তা দিয়ে নিজের চুলের প্রান্তভাগ কাটলেন, অতঃপর কোরবানীর দিন একটি বকরী কোরবানী করলেন।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এই কর্মনীতি গ্রহণ করেছি। পুরুষ-মহিলা যে কেউ উমরা করলে, তাওয়াফ ও সাঈ থেকে অবসর হওয়ার পর কোরবানীর দিন চুল খাটো করবে এবং পশু সংগ্রহ করতে পারলে কোরবানী করবে। ইমাম আবু হানীফা (রাহঃ) এবং সকল ফিকহবিদের এটাই সাধারণ মত।
كتاب الحج
بَابُ: الْمُعْتَمِرِ أَوِ الْمُعْتَمِرَةِ مَا يَجِبُ عَلَيْهِمَا مِنَ التَّقْصِيرِ وَالْهَدْيِ
أَخْبَرَنَا مَالِكٌ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي بَكْرٍ، أَنَّ مَوْلاةً لِعَمْرَةَ ابْنَةِ عَبْدِ الرَّحْمَنِ يُقَالُ لَهَا: رُقَيَّةُ، أَخْبَرَتْهُ أَنَّهَا كَانَتْ خَرَجَتْ مَعَ عَمْرَةَ ابْنَةِ عَبْدِ الرَّحْمَنِ إِلَى مَكَّةَ، قَالَتْ: فَدَخَلَتْ عَمْرَةُ مَكَّةَ يَوْمَ التَّرْوِيَةِ وَأَنَا مَعَهَا، قَالَتْ: فَطَافَتْ بِالْبَيْتِ وَبَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ ثُمَّ دَخَلَتْ صُفَّةَ الْمَسْجِدِ، فَقَالَتْ: أَمَعَكَ مِقَصَّانِ؟ فَقُلْتُ: لا، قَالَتْ: فَالْتَمِسِيهِ لِي، قَالَتْ: فَالْتَمَسْتُهُ حَتَّى جِئْتُ بِهِ، فَأَخَذْتُ مِنْ قُرُونِ رَأْسِهَا، قَالَتْ: فَلَمَّا كَانَ يَوْمُ النَّحْرِ ذَبَحَتْ شَاةً، قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ لِلْمُعْتَمِرِ وَالْمُعْتَمِرَةِ، يَنْبَغِي أَنْ يُقَصِّرَ مِنْ شَعْرِهِ إِذَا طَافَ وَسَعَى، فَإِذَا كَانَ يَوْمُ النَّحْرِ، ذَبَحَ مَا اسْتَيْسَرَ مِنَ الْهَدْيِ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ، وَالْعَامَّةِ مِنْ فُقَهَائِنَا رَحِمَهُمُ اللَّهُ تَعَالَى

হাদীসের তাখরীজ (সূত্র):

** 'তারবিয়া' শব্দের অর্থঃ দুশ্চিন্তা, উৎকণ্ঠা, উদ্বেগ ইত্যাদি। যিলহজ্জ মাসের আট তারিখকে ইয়াওমুত তারবিয়া (উৎকণ্ঠার দিন) বলা হয়। কেননা এই দিনটি হযরত ইবরাহীম (আ)-এর দুশ্চিন্তা ও উদ্বেগের মধ্যে কেটেছে। আট তারিখের রাতে তিনি স্বপ্নে দেখলেন, পুত্র ইসমাঈল (আ)-কে কোরবানী করছেন। তিনি দুশ্চিন্তায় পড়ে গেলেন, স্বপ্নটি কি আল্লাহর পক্ষ থেকে না শয়তানের কারসাজি? নয় তারিখে তিনি জানতে পারলেন, আল্লাহ তাঁকে এ স্বপ্ন দেখিয়েছেন। তাই এই দিনটির নাম 'ইয়াওমুল আরাফাহ্' অবগত হওয়ার দিন, পরিচয় লাভ করার দিন (অনুবাদক)।
tahqiqতাহকীক:তাহকীক চলমান