আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
৮- তালাক ও আনুষঙ্গিক অধ্যায়
হাদীস নং: ৫৭০
- তালাক ও আনুষঙ্গিক অধ্যায়
স্ত্রী অথবা অপর কারো হাতে তালাকের অধিকার অর্পণ করা।
৫৭০। আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি তার ভাই আব্দুর রহমানের কন্যা হাফসাকে যুবায়ের (রাযিঃ)-র পুত্র মুনযিরের সাথে বিবাহ দিলেন। আব্দুর রহমান তখন সিরিয়ায় ছিলেন। তিনি ফিরে এসে বলেন যে, তার সাথে এরূপ ব্যবহার করা হলো এবং তার কন্যার ব্যাপারে তার মতামত নেয়া হলো না! আয়েশা (রাযিঃ) বিষয়টি মুনযিরকে জানালেন। মুনযির বলেন, (বিবাহের ব্যাপারটি ঠিক রাখা বা না রাখার এখতিয়ার) আব্দুর রহমানের উপর ন্যস্ত করা হলো। আব্দুর রহমান বলেন, মুনযিরের প্রতি আমার কোন অনিহা নেই। বরং আমার কথা হলো, আমার কন্যার ব্যাপারে আমার মতামত গ্রহণ করা হয়নি। তুমি (আয়েশা) যে বিবাহ দিয়েছো তা আমি প্রত্যাখ্যান করছি না। এই এখতিয়ার তালাক হিসাবে গণ্য হয়নি।
كتاب الطلاق
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ الْقَاسِمِ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، " أَنَّهَا زَوَّجَتْ حَفْصَةَ بِنْتَ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرٍ الْمُنْذِرِ بْنِ الزُّبَيْرِ، وَعَبْدُ الرَّحْمَنِ غَائِبٌ بِالشَّامِ، فَلَمَّا قَدِمَ عَبْدُ الرَّحْمَنِ، قَالَ: وَمِثْلِي يُصْنَعُ بِهِ هَذَا، وَيُفْتَاتُ عَلَيْهِ بِبَنَاتِهِ؟ فَكَلَّمَتْ عَائِشَةُ الْمُنْذِرَ بْنَ الزُّبَيْرِ، فَقَالَ: فَإِنَّ ذَلِكَ فِي يَدِ عَبْدِ الرَّحْمَنِ، فَقَالَ عَبْدُ الرَّحْمَنِ: مَا لِي رَغْبَةٌ عَنْهُ وَلَكِنَّ مِثْلِي لَيْسَ يُفْتَاتُ عَلَيْهِ بِبَنَاتِهِ، وَمَا كُنْتُ لأَرُدَّ أَمْرًا قَضَيْتِهِ، فَقَرَّتِ امْرَأَتُهُ تَحْتَهُ وَلَمْ يَكُنْ ذَلِكَ طَلاقًا