আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
৮- তালাক ও আনুষঙ্গিক অধ্যায়
হাদীস নং: ৫৯৬
- তালাক ও আনুষঙ্গিক অধ্যায়
মৃত্যুর অথবা তালাকের ইদ্দাত চলাকালে স্বামীর বাড়ির বাইরে স্ত্রীর যাওয়া সম্পর্কে।
৫৯৬। নাফে (রাহঃ) বলেন, ইবনে উমার (রাযিঃ) তার স্ত্রীকে রাসূলুল্লাহ ﷺ-এর স্ত্রী হাফসা (রাযিঃ)-র ঘরে তালাক দেন। তার ঘরের মধ্য দিয়ে (ইবনে উমারের) মসজিদে যাওয়ার পথ ছিল। ইবনে উমার (রাযিঃ) ঐ ঘরের পিছন দিয়ে অন্য পথে মসজিদে যেতেন। কেননা তিনি স্ত্রীকে রুজু করার পূর্বে তার অবস্থানের ঘরের মধ্য দিয়ে যাতায়াত করার অনুমতি চাওয়া পছন্দ করেননি।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এই মত গ্রহণ করেছি। স্বামী স্ত্রীকে যে বাড়িতে তালাক দিয়েছে ইদ্দাত চলাকালে সেখান থেকে তার বের হওয়া উচিৎ নয়-তা বায়েন তালাকই হোক অথবা রিজঈ তালাকই হোক অথবা স্বামী মারা গিয়েই থাকুক। ঐ বাড়ীতেই তাকে ইদ্দাত পূর্ণ করতে হবে। ইমাম আবু হানীফা এবং আমাদের মাযহাবের ফিকহবিদদের এটাই সাধারণ মত।

كتاب الطلاق
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا نَافِعٌ، أَنَّ ابْنَ عُمَرَ «طَلَّقَ امْرَأَتَهُ فِي مَسْكَنِ حَفْصَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَكَانَ طَرِيقُهُ فِي حُجْرَتِهَا، فَكَانَ يَسْلُكُ الطَّرِيقَ الأُخْرَى مِنْ أَدْبَارِ الْبُيُوتِ إِلَى الْمَسْجِدِ، كَرَاهَةَ أَنْ يَسْتَأْذِنَ عَلَيْهَا حَتَّى رَاجَعَهَا» ، قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ، لا يَنْبَغِي لِلْمَرْأَةِ أَنْ تَنْتَقِلَ مِنْ مَنْزِلِهَا الَّذِي طَلَّقَهَا فِيهِ زَوْجُهَا، إِنْ كَانَ الطَّلاقُ بَائِنًا، أَوْ غَيْرَ بَائِنٍ، أَوْ مَاتَ عَنْهَا فِيهِ حَتَّى تَنْقَضِيَ عِدَّتُهَا، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ، وَالْعَامَّةِ مِنْ فُقَهَائِنَا