আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

৮- তালাক ও আনুষঙ্গিক অধ্যায়

হাদীস নং: ৬০৮
- তালাক ও আনুষঙ্গিক অধ্যায়
স্বামীর আগে স্ত্রী মুসলমান হলে।
৬০৮। ইবরাহীম নাখঈ (রাহঃ) থেকে বর্ণিত। এক ব্যক্তি তার স্ত্রীকে প্রত্যাহারযোগ্য তালাক দিলো, অতঃপর তাকে এই অবস্থায় রেখে দিলো। এমনকি তার তৃতীয় হায়েযের রক্ত বন্ধ হয়ে যাওয়ার পর সে গোসল করতে গেলো এবং তার পানির নিকটবর্তী হলো। এ সময় তার স্বামী এসে বললো, আমি তোমাকে ফিরিয়ে নিলাম। স্ত্রীলোকটি এ সম্পর্কে উমার (রাযিঃ)-র কাছে মাসআলা জিজ্ঞেস করলো। তখন তার কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাযিঃ)-ও উপস্থিত ছিলেন। উমার (রাযিঃ) তাকে বলেন, তোমার রায় বলো। ইবনে মাসউদ (রাযিঃ) বলেন, হে আমীরুল মুমিনীন! তৃতীয় হায়েয শেষ হওয়ার পর গোসল করার পূর্ব পর্যন্ত সে তাকে রুজু করতে পারবে। উমার (রাযিঃ) বলেন, আমারও এই মত। অতঃপর উমার (রাযিঃ) ইবনে মাসউদ (রাযিঃ)-কে বলেন, তুমি জ্ঞানে পরিপূর্ণ একটি ঘর।
كتاب الطلاق
أَخْبَرَنَا أَبُو حَنِيفَةَ، عَنْ حَمَّادٍ، عَنْ إِبْرَاهِيمَ، " أَنَّ رَجُلا طَلَّقَ امْرَأَتَهُ تَطْلِيقَةً يَمْلِكُ الرَّجْعَةَ، ثُمَّ تَرَكَهَا حَتَّى انْقَطَعَ دَمُهَا مِنَ الْحَيْضَةِ الثَّالِثَةِ وَدَخَلَتْ مُغْتَسَلَهَا، وَأَدْنَتْ مَاءَهَا، فَأَتَاهَا فَقَالَ لَهَا: قَدْ رَاجَعْتُكِ، فَسَأَلَتْ عُمَرَ بْنَ الْخَطَّابِ عَنْ ذَلِكَ وَعِنْدَهُ عَبْدُ اللَّهِ بْنُ مَسْعُودٍ، فَقَالَ عُمَرُ: قُلْ فِيهَا بِرَأْيِكَ، فَقَالَ: أُرَاهُ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ أَحَقَّ بِرَجْعَتِهَا مَا لَمْ تَغْتَسِلْ مِنْ حَيْضَتِهَا الثَّالِثَةِ، فَقَالَ عُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُ: وَأَنَا أَرَى ذَلِكَ "، ثُمَّ قَالَ عُمَرُ لِعَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ: «كُنَيْفٌ مُلِئَ عِلْمًا»
আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ - হাদীস নং ৬০৮ | মুসলিম বাংলা