আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৬০- পানীয় দ্রব্যাদীর অধ্যায়
হাদীস নং: ৫১৯৮
আন্তর্জাতিক নং: ৫৫৯৯
- পানীয় দ্রব্যাদীর অধ্যায়
২৯৫৯. ‘বাযাক’ (অর্থাৎ আঙ্গুরের সামান্য পাকানো রস)-এর বর্ণনা। এবং যারা নেশার উদ্রেককারী যাবতীয় পানীয় নিষিদ্ধ বলেন তার বর্ণনা।
৫১৯৮। ‘আব্দুল্লাহ ইবনে আবি শায়বা (রাহঃ) ......... ‘আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী করীম (ﷺ) মিাষ্ট ও মধু পছন্দ করতেন।
كتاب الأشربة
باب الْبَاذَقِ وَمَنْ نَهَى عَنْ كُلِّ، مُسْكِرٍ مِنَ الأَشْرِبَةِ
5599 - حَدَّثَنَا [ص:108] عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: «كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُحِبُّ الحَلْوَاءَ وَالعَسَلَ»
হাদীসের ব্যাখ্যা:
حلواء আরবীতে প্রতিটি মিষ্টিদ্রব্য ও মিঠাজাতীয় খাবারকে বলে। হাদীসটির মর্ম এই যে, রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট সর্বপ্রকার মিষ্টিদ্রব্য এবং বিশেষভাবে মধু অত্যন্ত প্রিয় ছিল।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)