আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

৮- তালাক ও আনুষঙ্গিক অধ্যায়

হাদীস নং: ৬১৭
- তালাক ও আনুষঙ্গিক অধ্যায়
দুধপান সম্পর্কিত বর্ণনা।
৬১৭। আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। একদা রাসূলুল্লাহ ﷺ তার কাছে ছিলেন। তিনি শুনতে পেলেন, এক ব্যক্তি হাফসা (রাযিঃ)-র ঘরে প্রবেশ করার জন্য তার কাছে অনুমতি চাচ্ছে। আয়েশা (রাযিঃ) বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল! এই ব্যক্তি আপনার ঘরে প্রবেশ করার অনুমতি চাচ্ছে। রাসূলুল্লাহ ﷺ বলেনঃ সম্ভবত হাফসার অমুক রিদাই (দুধ সম্পর্কের) চাচা। আয়েশা (রাযিঃ) বলেন, হে আল্লাহর রাসূল! আমার অমুক রিদাই চাচা জীবিত থাকলে সে কি আমার ঘরে প্রবেশ করতে পারতো। তিনি বলেনঃ হ্যাঁ।
كتاب الطلاق
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ عَمْرَةَ بِنْتِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَائِشَةَ، أَنّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ عِنْدَهَا، وَإِنَّهَا سَمِعَتْ رَجُلا يَسْتَأْذِنُ فِي بَيْتِ حَفْصَةَ، قَالَتْ عَائِشَةُ: فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، هَذَا رَجُلٌ يَسْتَأْذِنُ فِي بَيْتِكَ، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أُرَاهُ فُلانًا لِعَمٍّ لِحَفْصَةَ مِنَ الرَّضَاعَةِ، قَالَتْ عَائِشَةُ: " يَا رَسُولَ اللَّهِ، لَوْ كَانَ عَمِّي فُلانٌ مِنَ الرَّضَاعَةِ حَيًّا دَخَلَ عَلَيَّ؟ قَالَ: نَعَمْ
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)