আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
৮- তালাক ও আনুষঙ্গিক অধ্যায়
হাদীস নং: ৬২৪
- তালাক ও আনুষঙ্গিক অধ্যায়
দুধপান সম্পর্কিত বর্ণনা।
৬২৪ সালেম ইবনে আব্দুল্লাহ (রাহঃ) থেকে বর্ণিত। আয়েশা (রাযিঃ) তাকে নিজের বোন উম্মে কুলছুম বিনতে আবু বাকর (রাযিঃ)-র নিকট পাঠালেন। তখন তিনি দুগ্ধপোষ্য শিশু ছিলেন। তিনি বলে দিলেন, তাকে দশবার দুধ পান করাও। তাহলে সে আমার কাছে (মাহরাম হিসাবে) আসতে পারবে। উম্মে কুলছুম আমাকে তিনবার দুধ পান করান, অতঃপর রোগাক্রান্ত হয়ে পড়েন। তিনি আমাকে তিনবারের বেশী দুধ পান করাতে পারেননি। তাই আমি আয়েশা (রাযিঃ)-র সামনে এজন্য যেতে পারতাম না যে, উম্মে কুলছূম আমাকে দশবার দুধ পান করাতে পারেননি।
كتاب الطلاق
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا نَافِعٌ مَوْلَى عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، أَنَّ سَالِمَ بْنَ عَبْدِ اللَّهِ، أَخْبَرَهُ، أَنَّ عَائِشَةَ أُمَّ الْمُؤْمِنِينَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَرْسَلَتْ بِهِ وَهُوَ يَرْضَعُ إِلَى أُخْتِهَا أُمِّ كُلْثُومٍ بِنْتِ أَبِي بَكْرٍ، فَقَالَتْ: «أَرْضِعِيهِ عَشْرَ رَضَعَاتٍ حَتَّى يَدْخُلَ عَلَيَّ» ، فَأَرْضَعَتْنِي أُمُّ كُلْثُومٍ بِنْتُ أَبِي بَكْرٍ ثَلاثَ رَضَعَاتٍ، ثُمَّ مَرِضَتْ، فَلَمْ تُرْضِعْنِي غَيْرَ ثَلاثَ مِرَارٍ، فَلَمْ أَكُنْ أَدْخُلُ عَلَى عَائِشَةَ مِنْ أَجْلِ أَنَّ أُمَّ كُلْثُومٍ لَمْ تُتِمَّ لِي عَشْرَ رَضَعَاتٍ