আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

৯- কুরবানী,জবাই ও শিকারের বিধান

হাদীস নং: ৬৩০
- কুরবানী,জবাই ও শিকারের বিধান
কোরবানীর পশুর বর্ণনা।
৬৩০। আবুদল্লাহ ইবনে উমার (রাযিঃ) বলতেন, কোরবানীর পশু ও বুদনার ক্ষেত্রে ছানী এবং তার চেয়ে অধিক বয়স্ক পশুর প্রয়োজন।**
كتاب الضحايا وما يجزئ منها
كِتَابُ الضَّحَايَا وَمَا يُجْزِئُ مِنْهَا
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا نَافِعٌ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ، كَانَ " يَقُولُ فِي الضَّحَايَا وَالْبُدْنِ: الثَّنِيُّ فَمَا فَوْقَهُ

হাদীসের তাখরীজ (সূত্র):

** আমাদের মতে 'বুদনা' বলতে উট ও গরুকে বুঝায়। আর 'ছানী' বলতে এমন উট বুঝায় যার বয়স পাঁচ বছর শেষ হয়ে ছয় বছরের কাছাকাছি পৌঁছেছে। গরুর ক্ষেত্রে দুই বছর শেষ হয়ে তিন বছর শুরু হয়েছে। আর বকরীর ক্ষেত্রে এক বছর পার হয়ে দ্বিতীয় বছরে পদার্পণ করেছে (অনুবাদক)।
tahqiqতাহকীক:তাহকীক চলমান