আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
৯- কুরবানী,জবাই ও শিকারের বিধান
হাদীস নং: ৬৪০
- কুরবানী,জবাই ও শিকারের বিধান
একটি পশুতে কতোজন শরীক হতে পারে?
৬৪০। জাবের ইবনে আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, হুদায়বিয়া নামক স্থানে আমরা রাসূলুল্লাহ ﷺ -এর সাথে প্রতিটি উট সাত ভাগে এবং প্রতিটি গরুও সাত ভাগে কোরবানী করেছি।**
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এ হাদীসের উপর আমল করি। একটি উট অথবা একটি গরু সাতজনে মিলে কোরবানী করা যেতে পারে। তারা একই পরিবারের লোক হোক অথবা বিভিন্ন পরিবারের (উভয় অবস্থায়ই তা জায়েয)। ইমাম আবু হানীফা (রাহঃ) এবং আমাদের সকল ফিকহবিদের এই মত।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এ হাদীসের উপর আমল করি। একটি উট অথবা একটি গরু সাতজনে মিলে কোরবানী করা যেতে পারে। তারা একই পরিবারের লোক হোক অথবা বিভিন্ন পরিবারের (উভয় অবস্থায়ই তা জায়েয)। ইমাম আবু হানীফা (রাহঃ) এবং আমাদের সকল ফিকহবিদের এই মত।
كتاب الضحايا وما يجزئ منها
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا أَبُو الزُّبَيْرِ الْمَكِّيُّ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ: «نَحَرْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْحُدَيْبِيَةِ الْبَدَنَةَ عَنْ سَبْعَةٍ، وَالْبَقَرَةَ عَنْ سَبْعَةٍ» ، قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ، الْبَدَنَةُ وَالْبَقَرَةُ تُجْزِئُ عَنْ سَبْعَةٍ فِي الأُضْحِيَةِ وَالْهَدْيِ مُتَفَرِّقِينَ كَانُوا، أَوْ مُجْتَمِعِينَ مِنْ أَهْلِ بَيْتٍ وَاحِدٍ، أَوْ غَيْرِهِ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ، وَالْعَامَّةِ مِنْ فُقَهَائِنَا رَحِمَهُمُ اللَّهُ
হাদীসের তাখরীজ (সূত্র):
** ইমাম মালেক (র), শাফিঈ (র) ও আহমাদ (র)-এর মতেও একটি গরু অথবা একটি উটে সর্বাধিক সাতজন লোক শরীক হয়ে কোরবানী করতে পারে। হযরত ইবনে আব্বাস (রা) বলেন, “আমরা রাসূলুল্লাহ ﷺ -এর সাথে এক সফরে ছিলাম। তখন কোরবানীর দিন উপস্থিত হলো। আমরা এক গরুতে সাতজন এবং এক উটে দশজন করে শরীক হলাম" (তিরমিযী, নাসাঈ, ইবনে মাজা)। ইমাম ইসহাক (র) এ হাদীস দলীল হিসাবে গ্রহণ করেছেন। আমাদের মতে এ হাদীস সাতজন শরীক হওয়ার হাদীস দ্বারা রহিত হয়েছে। হাকেম নায়শাপুরীর আল-মুসতাদরাক গ্রন্থে বর্ণিত আছে, হযরত জাবের (রা) বলেন, “হুদায়বিয়ার দিন আমরা সত্তরটি উট কোরবানী করি। প্রতিটি উটে দশজন করে শরীক হয়।” আমাদের মতে উটের ক্রয়মূল্যে দশজন করে শরীক হয়েছিলো, কিন্তু সাতজনের পক্ষ থেকে তা যবেহ করা হয়েছিলো। ইমাম বায়হাকী বলেন, জাবের (রা) থেকে যে দু'টি হাদীস বর্ণিত হয়েছে তার মধ্যে একটি উটে সাতজন শরীক হওয়া' সম্পর্কিত হাদীসটি তুলনামূলকভাবে অধিক সহীহ। আল্লামা ইবনে হাজার আসকালানী এবং আল্লামা বদরুদ্দীন আয়নী ও নিজ নিজ গ্রন্থে একথা উল্লেখ করেছেন (অনুবাদক)।