আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

৯- কুরবানী,জবাই ও শিকারের বিধান

হাদীস নং: ৬৪৮
- কুরবানী,জবাই ও শিকারের বিধান
গুইসাপ খাওয়া সম্পর্কে।
৬৪৮। আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। তাকে গুইসাপের গোশত উপঢৌকন দেয়া হলো। রাসূলুল্লাহ ﷺ সালমান তার কাছে এলেন। তিনি তা খাওয়ার ব্যাপারে তাঁর কাছে জিজ্ঞেস করলেন। রাসূলুল্লাহ ﷺ তা খেতে তাকে নিষেধ করলেন। ইতিমধ্যে এক ভিখারিনী (তাহাবীর বর্ণনায় ভিখারী) আসলো। তিনি তা ভিখারিনীকে খাওয়ানোর ইচ্ছা করলেন। তখন রাসূলুল্লাহ ﷺ তাকে বলেনঃ “তোমরা নিজেরা যা খাও না তা তাকে খাওয়াতে চাও?”
كتاب الضحايا وما يجزئ منها
أَخْبَرَنَا أَبُو حَنِيفَةَ، عَنْ حَمَّادٍ، عَنْ إِبْرَاهِيمَ النَّخَعِيِّ، عَنْ عَائِشَةَ، أَنَّهُ «أُهْدِيَ لَهَا ضَبٌّ، فَأَتَاهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَسَأَلَتْهُ عَنْ أَكْلِهِ فَنَهَاهَا عَنْهُ» ، فَجَاءَتْ سَائِلَةٌ فَأَرَادَتْ أَنْ تُطْعِمَهَا إِيَّاهُ، فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَتُطْعِمِينَهَا مِمَّا لا تَأْكُلِينَ؟»
tahqiqতাহকীক:তাহকীক চলমান