আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

১৪- শপথ ও মান্নতের অধ্যায়

হাদীস নং: ৭৪৫
- শপথ ও মান্নতের অধ্যায়
শপথ ভঙ্গের সর্বনিম্ন কাফ্ফারা।
৭৪৫ । মুজাহিদ (রাহঃ) বলেন, প্রতিটি ক্ষেত্রে (শপথ, যিহার, রোযা ইত্যাদি) কাফ্ফারা হচ্ছে মিসকীনদের আহার করানো। প্রত্যেক মিসকীনকে অর্ধ সা খাবার (গম) দেয়া।**
كتاب الأيمان والنذر
أَخْبَرَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ عَبْدِ الْكَرِيمِ، عَنْ مُجَاهِدٍ، قَالَ: فِي كُلِّ شَيْءٍ مِنَ الْكَفَّارَاتِ فِيهِ إِطْعَامُ الْمَسَاكِينِ، نِصْفُ صَاعٍ لِكُلِّ مِسْكِينٍ

হাদীসের তাখরীজ (সূত্র):

** শপথ সম্পর্কে কুরআন মজীদে বলা হয়েছেঃ “তোমরা আল্লাহর ওয়াদা পূরণ করো, যখন তোমরা তাঁর নিকট কোন ওয়াদা শক্ত করে বেঁধে নিয়েছো এবং নিজেদের শপথ পাকাপোক্তভাবে করার পর তা ভঙ্গ করো না, যখন তোমরা আল্লাহ্‌কে নিজেদের উপর সাক্ষী বানিয়ে নিয়েছো। আল্লাহ তোমাদের যাবতীয় কর্মতৎপরতা সম্পর্কে অবহিত। তোমাদের অবস্থা যেন সেই নারীর মতো না হয়, যে অনেক শ্রম ব্যয় করে সুতা কেটেছে, অতঃপর নিজেই তা টুকরা টুকরা করে ছিড়ে ফেলেছে। তোমরা নিজেদের শপথকে পারস্পরিক ব্যবহারসমূহে ধোঁকা ও প্রতারণার হাতিয়াররূপে ব্যবহার করছো, যেন একদল অপর দল অপেক্ষা অধিক ফায়দা লাভ করতে পারে” (সূরা নাহলঃ ৯১-২)। “তোমরা নিজেদের শপথগুলিকে পরস্পরের মধ্যে একে অপরকে ধোঁকা দেয়ার হাতিয়ারে পরিণত করো না। এমন যেন না হয় যে, কোন পদক্ষেপ স্থিতি লাভ করার পর তা স্খলিত হবে” (সূরা নাহলঃ ৯৪)। “তোমরা যেসব অর্থহীন শপথ করে থাকো, আল্লাহ সেজন্য পাকড়াও করবেন না। কিন্তু তোমরা স্বেচ্ছায় ও সজ্ঞানে যে শপথ করো, সে সম্পর্কে তিনি অবশ্যই তোমাদের পাকড়াও করবেন। এ ধরনের শপথ (ভঙ্গ করার) কাফ্ফারা হচ্ছে, দশজন মিসকীনকে মধ্যম মানের খাবার দান করা, যা তোমাদের পরিবারের লোকদের খাইয়ে থাকো অথবা তাদের কাপড় দান করা অথবা একটি ক্রীতদাস মুক্ত করা। যার তা করার সামর্থ্য নেই, সে তিন দিন রোযা রাখবে। এটাই হচ্ছে তোমাদের শপথের কাফ্ফারা, যখন শপথ করে তা ভঙ্গ করো। তোমরা নিজেদের শপথের হেফাজত করো” (সূরা মাইদাঃ ৮৯) (অনুবাদক)।
tahqiqতাহকীক:তাহকীক চলমান