আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
১৫- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
হাদীস নং: ৭৬২
- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
ফল পাকার পূর্বে বিক্রয় করা মাকরূহ।
৭৬২। আবুর রিজাল (রাহঃ) থেকে তার মা আমরা (রাহঃ)-এর সূত্রে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ ফল বিপদমুক্ত হওয়ার পূর্বে বিক্রি করতে নিষেধ করেছেন।**
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, ফল পরিপক্ক হওয়া পর্যন্ত গাছে থাকার শর্তসহ বিক্রি করা জায়েয নয় । তবে তা পাকার কাছাকাছি পৌঁছে গেলে বা দুই-চারটি পেকে গেলে উল্লেখিত শর্তসহ ক্রয়-বিক্রয় করাতে কোন দোষ নেই। অতএব ফল যদি সবুজ থাকে, তাতে হলুদ অথবা লাল রং না এসে থাকে, তবে তা শর্ত যোগ করে ক্রয়-বিক্রয় করার মধ্যে কোন কল্যাণ নেই। বরং কেটে কেটে বিক্রি করার শর্ত আরোপ করলে দোষ নেই। হাসান বসরী (রাহঃ) থেকে আমাদের কাছে অনুরূপ বর্ণনা পৌঁছেছে। তিনি বলেছেন, কেবল ধরেছে এরূপ ফল কেটে বিক্রি করায় কোন দোষ নেই। অতএব আমরা এই মতের উপর আমল করি।

كتاب البيوع في التجارات والسلم
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا أَبُو الرِّجَالِ مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أُمِّهِ عَمْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «نَهَى عَنْ بَيْعِ الثِّمَارِ حَتَّى تَنْجُوَ مِنَ الْعَاهَةِ» .
قَالَ مُحَمَّدٌ: لا يَنْبَغِي أَنْ يُبَاعَ شَيْءٌ مِنَ الثِّمَارِ عَلَى أَنْ يُتْرَكَ فِي النَّخْلِ حَتَّى يَبْلُغَ، إِلا أَنْ يَحْمَرَّ أَوْ يَصْفَرَّ، أَوْ يَبْلُغَ بَعْضُهُ، فَإِذَا كَانَ كَذَلِكَ فَلا بَأْسَ بِبَيْعِهِ عَلَى أَنْ يُتْرَكَ حَتَّى يَبْلُغَ، فَإِذَا لَمْ يَحْمَرَّ أَوْ يَصْفَرَّ، أَوْ كَانَ أَخْضَرَ، أَوْ كَانَ كُفَرَّى، فَلا خَيْرَ فِي شِرَائِهِ عَلَى أَنْ يُتْرَكَ حَتَّى يَبْلُغَ، وَلا بَأْسَ بِشِرَائِهِ عَلَى أَنْ يُقْطَعَ وَيُبَاعَ.
وَكَذَلِكَ بَلَغَنَا عَنِ الْحَسَنِ الْبَصْرِيِّ أَنَّهُ قَالَ: لا بَأْسَ بِبَيْعِ الْكُفُرَّى عَلَى أَنْ يُقْطَعَ، فَبِهَذَا نَأْخُذُ

হাদীসের তাখরীজ (সূত্র):
** ফুল থেকে ফল বের হয়ে যাওয়ার পর যে কোন অবস্থায় তা বিক্রি করা হানাফী মাযহাবমতে জায়েয। তবে ক্রয়-বিক্রয়ের মধ্যে ফল পাকা পর্যন্ত গাছে রাখার শর্ত আরোপ করলে ক্রয়-বিক্রয় জায়েয হবে না। কিন্তু যদি এরূপ কোন শর্ত আরোপ না করা হয় এবং ঝগড়া-বিবাদের আশংকাও না থাকে, তবে প্রচলিত প্রথা অনুযায়ী তা পাকা পর্যন্ত গাছে রেখে দেয়ায় কোন দোষ নেই (ফাইদুল বারী, ৩য় খণ্ড)।
আলোচ্য হাদীসখানা মুরসাল পর্যায়ভুক্ত। কেননা আমরাহ বিনতে আবদুর রহমান (র) হচ্ছেন তাবিঈ । ইবনে আবদুল বার একটি সূত্রে দেখিয়েছেন যে, তিনি আয়েশা (রা)-র সূত্রে এই হাদীস বর্ণনা করেছেন। এক্ষেত্রে হাদীসটি মারফূ বলে গণ্য হয় (অনুবাদক)।