আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
১৫- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
হাদীস নং: ৭৬৭
- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
কাটা খেজুরের বিনিময়ে শুকনা খেজুর বিক্রি করা নিষেধ।
৭৬৭। বনু যাহরার আযাদকৃত দাস যায়েদ আবু আইয়্যাশ (রাহঃ) থেকে বর্ণিত। তিনি সাদ ইবনে আবু ওয়াক্কাস (রাযিঃ)-র কাছে বার্লিকে খোশাযুক্ত বার্লির বিনিময়ে বিক্রি করা সম্পর্কে জিজ্ঞেস করলেন । সাদ (রাযিঃ) তাকে জিজ্ঞেস করলেন, এর কোনটি অপেক্ষাকৃত উত্তম? তিনি বলেন, সাদাটি (গুড়ো) বার্লি। রাবী বলেন, তিনি আমাকে এরূপ করতে নিষেধ করলেন এবং বললেন, আমি রাসূলুল্লাহ ﷺ -এর নিকট কাঁচা খেজুরের বিনিময়ে শুকনা খেজুর বিক্রি করা সম্পর্কে জিজ্ঞেস করতে শুনেছি। তিনি জিজ্ঞেস করলেনঃ “শুকিয়ে গেলে কাঁচা খেজুর কি কমে যায়? উপস্থিত লোকজন বললো, হ্যাঁ। তিনি এ ধরনের ক্রয়-বিক্রয় করতে নিষেধ করেছেন।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এ হাদীস অনুযায়ী আমল করি। সমপরিমাণ কাঁচা খেজুরের বিনিময়ে সমপরিমাণ শুকনা খেজুর নগদ বিক্রি করার মধ্যে কোন কল্যাণ নেই। কেননা কাঁচা খেজুর শুকানোর পর তার পরিমাণ কমে যায়। এই কারণে এ ধরনের ক্রয়-বিক্রয় বাতিল গণ্য হয়।**
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এ হাদীস অনুযায়ী আমল করি। সমপরিমাণ কাঁচা খেজুরের বিনিময়ে সমপরিমাণ শুকনা খেজুর নগদ বিক্রি করার মধ্যে কোন কল্যাণ নেই। কেননা কাঁচা খেজুর শুকানোর পর তার পরিমাণ কমে যায়। এই কারণে এ ধরনের ক্রয়-বিক্রয় বাতিল গণ্য হয়।**
كتاب البيوع في التجارات والسلم
بَابُ: مَا يُكْرَهُ مِنْ بَيْعِ التَّمْرِ بِالرُّطَبِ
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ يَزِيدَ مَوْلَى الأَسْوَدِ بْنِ سُفْيَانَ، أَنَّ زَيْدًا أَبَا عَيَّاشٍ مَوْلًى لِبَنِي زُهْرَةَ، أَخْبَرَهُ أَنَّهُ سَأَلَ سَعْدَ بْنَ أَبِي وَقَّاصٍ عَمَّنِ اشْتَرَى الْبَيْضَاءَ بِالسُّلْتِ؟ فَقَالَ لَهُ سَعْدٌ: أَيُّهُمَا أَفْضَلُ؟ قَالَ: الْبَيْضَاءُ، قَالَ: فَنَهَانِي عَنْهُ، وَقَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سُئِلَ عَمَّنِ اشْتَرَى التَّمْرَ بِالرُّطَبِ؟ فَقَالَ: «أَيَنْقُصُ الرُّطَبُ إِذَا يَبِسَ» ؟ قَالُوا: نَعَمْ، «فَنَهَى عَنْهُ» .
قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ، لا خَيْرَ فِي أَنْ يَشْتَرِيَ الرَّجُلُ قَفِيزَ رُطَبٍ بِقَفِيزٍ مِنْ تَمْرٍ، يَدًا بِيَدٍ، لأَنَّ الرُّطَبَ يَنْقُصُ إِذَا جَفَّ، فَيَصِيرُ أَقَلَّ مِنْ قَفِيزٍ، فَلِذَلِكَ فَسَدَ الْبَيْعُ فِيهِ
قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ، لا خَيْرَ فِي أَنْ يَشْتَرِيَ الرَّجُلُ قَفِيزَ رُطَبٍ بِقَفِيزٍ مِنْ تَمْرٍ، يَدًا بِيَدٍ، لأَنَّ الرُّطَبَ يَنْقُصُ إِذَا جَفَّ، فَيَصِيرُ أَقَلَّ مِنْ قَفِيزٍ، فَلِذَلِكَ فَسَدَ الْبَيْعُ فِيهِ
হাদীসের তাখরীজ (সূত্র):
** ইমাম মালেক, শাফিঈ, আহমাদ ইবনে হাম্বল, আবু ইউসুফ ও অপরাপর ইমামের এই অভিমত। কিন্তু ইমাম আবু হানীফার মতে এই ধরনের ক্রয়-বিক্রয় জায়েয। তিনি এ হাদীস গ্রহণ করেননি। কারণ তার মতে যায়েদ আবু আইয়্যাশ একজন অখ্যাত ও অপরিচিত ব্যক্তি আল্লামা ইবনে হাযম, ইমাম তাহাবী ও ইমাম তাবারীও অনুরূপ কথা বলেছেন। কিন্তু ভিন্নমত পোষণকারীদের কাছে এটা সহীহ হাদীস এবং যায়েদ অখ্যাত ও অপরিচিত ব্যক্তি নন। আল্লামা যুরকানী বলেন, যায়েদের ডাকনাম আবু আইয়্যাশ এবং তার পিতার নাম আইয়্যাশ। তিনি মদীনার অধিবাসী এবং তাবিঈ, সত্যবাদী ও নির্ভরযোগ্য রাবী। তিনি সাদ ইবনে আবু ওয়াক্কাস (রা)-র মুক্তদাস ছিলেন। মতান্তরে তিনি মাখযূম গোত্রের মুক্তদাস ছিলেন। তিনি সাদ (রা)-র সূত্রে হাদীস বর্ণনা করেছেন এবং তার নিকট থেকে আবদুল্লাহ ইবনে ইয়াযীদ ও ইমরান ইবনে আবু উনায়েস হাদীস বর্ণনা করেছেন। ইবনে হিব্বান তাকে সিকাহ রাবী বলে উল্লেখ করেছেন। ইমাম তিরমিযী, ইবনে খুযাইমা ও ইবনে হিব্বান তার এই হাদীসকে সহীহ বলেছেন। ইমাম দারু কুতনীও তাকে সিকাহ রাবী বলেছেন। হাকেম তার আল-মুসতাদরাক গ্রন্থে লিখেছেন, হাদীস সংকলনকারী ইমামদের ঐক্যমত অনুযায়ী এটা সহীহ হাদীস। মুনযিরী বলেছেন, তার নিকট থেকে দুইজন সিকাহ রাবী হাদীস বর্ণনা করেছেন। ইমাম মালেকও তাকে নির্ভরযোগ্য রাবী বলেছেন (অনুবাদক)।