আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
১৬- হারানো বা কুড়িয়ে পাওয়া বস্তুর বিধান
হাদীস নং: ৮৫৫
- হারানো বা কুড়িয়ে পাওয়া বস্তুর বিধান
শুফআর বর্ণনা।**
৮৫৫। আবু বাকর ইবনে মুহাম্মাদ ইবনে আমর ইবনে হাযম (রাহঃ) থেকে বর্ণিত। উছমান ইবনে আফ্ফান (রাযিঃ) বলেন, জমীর সীমা চিহ্নিত করার রাস্তা নির্মিত হয়ে যাওয়ার পর আর শুফআর দাবি করা যায় না। কূপ ও খেজুরের বাগানে শুফআর দাবি (right of preemption) চলে না।
كتاب اللقطة
الشفعة
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عُمَارَةَ، أَخْبَرَنِي أَبُو بَكْرِ بْنُ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ حَزْمٍ، أَنَّ عُثْمَانَ بْنَ عَفَّانَ، رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُ قَالَ: «إِذَا وَقَعَتِ الْحُدُودُ فِي أَرْضٍ فَلا شُفْعَةَ فِيهَا، وَلا شُفْعَةَ فِي بِئْرٍ وَلا فِي فَحْلِ نَخْلٍ»
হাদীসের তাখরীজ (সূত্র):
** শুফআ (الشفعة) শব্দের অর্থ মিলানো, মিশানো ও মিশ্রিতকরণ। এর পারিভাষিক অর্থ এই যে, কোন ব্যক্তির অংশীদার বা প্রতিবেশী হওয়ার কারণে স্থাবর সম্পত্তি বিক্রি হওয়ার সময় তা ক্রয়ের অগ্রাধিকার লাভ। অংশীদারের ক্ষতি দমন করার উদ্দেশ্যে ইসলামী শরীআত শুফআর অধিকার দান করেছে। স্থাবর সম্পত্তি, ঘর-বাড়ী এবং জায়গা-জমির মধ্যে শুফআর অধিকার সীমাবদ্ধ। ইমাম শাফিঈর মতে, কেবল অংশীদারেরই শুফআর দাবি করার অধিকার আছে। কিন্তু ইমাম আবু হানীফার মতে, নিকট প্রতিবেশীরও এই অধিকার রয়েছে (অনুবাদক)।