আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
১৭- জিহাদের বিবিধ বিধানাবলী
হাদীস নং: ৮৬৯
- জিহাদের বিবিধ বিধানাবলী
ইমামের আনুগত্য প্রত্যাহার করার ব্যাপারে তিরস্কার এবং জামাআতবদ্ধ থাকার ফযীলাত।
৮৬৯ । ইয়াহ্ইয়া ইবনে সাঈদ (রাহঃ) থেকে বর্ণিত। তিনি সাঈদ ইবনুল মুসাইয়্যাব (রাহঃ)-কে বলতে শুনেছেন, আমি কি তোমাদের এমন জিনিস সম্পর্কে অবহিত করবো না বা বলে দিবো না, যা (নফল) নামায এবং দান-খয়রাতের চেয়ে উত্তম? লোকেরা বললো, হ্যাঁ, বলুন। তিনি বলেন, দুই ব্যক্তির মাঝে সন্ধি স্থাপন করে দেয়া। আর তোমরা ক্রোধ সংবরণ করো। কেননা তা ধ্বংসকারী।
أبواب السير
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، أَنَّهُ سَمِعَ سَعِيدَ بْنَ الْمُسَيِّبِ، يَقُولُ: أَلا أُخْبِرُكُمْ، أَوْ أُحَدِّثُكُمْ، أَوْ أُحَدِّثُكُمْ بِخَيْرٍ مِنْ كَثِيرٍ مِنَ الصَّلاةِ وَالصَّدَقَةِ؟ قَالُوا: بَلَى، قَالَ: إِصْلاحُ ذَاتِ الْبَيْنِ، وَإِيَّاكُمْ وَالْبِغْضَةَ، فَإِنَّمَا هِيَ الْحَالِقَةُ