আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
১৮- বিবিধ প্রসঙ্গ।
হাদীস নং: ৯২৬
- বিবিধ প্রসঙ্গ।
বিভিন্ন মাসায়েল সম্পর্কিত হাদীস।
৯২৬। জাবের ইবনে আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ কোন ব্যক্তিকে বাম হাতে আহার করতে, এক পায়ে জুতা পরিধান করে হ্যাঁটতে, এক কাপড়ে গোটা শরীর ঢাকতে এবং একটি কাপড় পরিধান করে হাঁটু খাড়া করে বসতে নিষেধ করেছেন। কেননা এতে গুপ্তাঙ্গ অনাবৃত হয়ে যেতে পারে।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, বাম হাতে আহার করা এবং এক কাপড়ে গোটা দেহ ঢাকা মাকরূহ । অর্থাৎ একটি কাপড় দিয়ে শরীর এমনভাবে লেপ্টে নেয়া যে, কোন দিক থেকে কাপড় উঠে গেলে সতর খুলে যাবে। একটি কাপড় পরে হাঁটু খাড়া করে বসাও মাকরূহ।

الابواب الجامعة
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا أَبُو الزُّبَيْرِ الْمَكِّيُّ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «نَهَى أَنْ يَأْكُلَ الرَّجُلُ بِشِمَالِهِ، وَيَمْشِيَ فِي نَعْلٍ وَاحِدَةٍ، وَأَنْ يَشْتَمِلَ الصَّمَّاءَ، أَوْ يَحْتَبِيَ فِي ثَوْبٍ وَاحِدٍ، كَاشِفًا عَنْ فَرْجِهِ» .
قَالَ مُحَمَّدٌ: يُكْرَهُ لِلرَّجُلِ أَنْ يَأْكُلَ بِشِمَالِهِ، وَأَنْ يَشْتَمِلَ الصَّمَّاءَ، وَاشْتِمَالُ الصَّمَّاءِ أَنْ يَشْتَمِلَ وَعَلَيْهِ ثَوْبٌ، فَيَشْتَمِلُ بِهِ فَتَنْكَشِفُ عَوْرَتُهُ مِنَ النَّاحِيَةِ الَّتِي تُرْفَعُ مِنْ ثَوْبِهِ، وَكَذَلِكَ الاحْتِبَاءُ فِي الثَّوْبِ الْوَاحِدِ

হাদীসের ব্যাখ্যা:
আরবদের মধ্যে কাপড় পরিধানের কয়েকটি পদ্ধতি প্রচলিত ছিল এবং এগুলোর জন্য তাদের ভাষায় কিছু নির্দিষ্ট শব্দমালা ছিল। যেমন, একটি পদ্ধতি এই ছিল যে, সারা শরীরে একটি চাদর এভাবে জড়িয়ে নিল যে, সবদিক বন্ধ হয়ে গেল এবং সে এভাবে বন্ধ হয়ে গেল যে, হাত পর্যন্ত বের করা যায় না। এটাকে اشتمال الصماء বলা হত। এ হাদীসে এ থেকে নিষেধ করা হয়েছে। কেননা, এটা এক উদ্ভট ও বেমানান পদ্ধতি এবং মানুষ এভাবে সব দিক থেকে যেন আটকা পড়ে যায়। আরেকটি পদ্ধতি এই ছিল যে, মানুষ নিতম্ব মাটিতে রেখে পায়ের নলা দাঁড় করিয়ে বসত, আর কেবল একটি কাপড় কোমর ও গোছার উপর জড়িয়ে নিত। এর দ্বারা সতর ঢাকার উদ্দেশ্যেও অর্জিত হতনা। কেননা, নিম্নাংশ অনাবৃত থাকত। এ থেকেও এ হাদীসে নিষেধ করা হয়েছে। অনুরূপভাবে কেবল এক পায়ে জুতা পরে চলতে নিষেধ করা হয়েছে। কেননা, এটাও গাম্ভীর্য ও ব্যক্তিত্বের পরিপন্থী এবং বেমানান কাজ। হ্যাঁ, যদি কোন ওযরের কারণে হয়, তাহলে তাকে অপারগ মনে করা হবে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)