আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
১৮- বিবিধ প্রসঙ্গ।
হাদীস নং: ৯৪১
- বিবিধ প্রসঙ্গ।
চুলে কলপ ব্যবহার করা।
৯৪১। সিলা ইবনে যুফার (রাহঃ) থেকে বর্ণিত। এক ব্যক্তি আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাযিঃ)-র কাছে এসে বললো, আমাকে ইয়াতীমের ব্যাপারে উপদেশ দিন। তিনি বলেন, তার মালের সামান্য পরিমাণও খরিদ করো না এবং তার মাল থেকে সামান্য পরিমাণ ঋণও নিও না।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, ইয়াতীমের মাল ব্যবহার থেকে দূরে থাকাই আমাদের কাছে উত্তম। ইমাম আবু হানীফা (রাহঃ) এবং আমাদের ফিকহবিদ সাধারণেরও এই মত।**
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, ইয়াতীমের মাল ব্যবহার থেকে দূরে থাকাই আমাদের কাছে উত্তম। ইমাম আবু হানীফা (রাহঃ) এবং আমাদের ফিকহবিদ সাধারণেরও এই মত।**
الابواب الجامعة
أَخْبَرَنَا سُفْيَانُ الثَّوْرِيُّ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ صِلَةَ بْنِ زُفَرَ، أَنَّ رَجُلا أَتَى عَبْدَ اللَّهِ بْنَ مَسْعُودٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، فَقَالَ: أَوْصِنِي إِلَى يَتِيمٍ، فَقَالَ: لا تَشْتَرِيَنَّ مِنْ مَالِهِ شَيْئًا، وَلا تَسْتَقْرِضْ مِنْ مَالِهِ شَيْئًا.
وَالاسْتِعْفَافُ عَنْ مَالِهِ عِنْدَنَا أَفْضَلُ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ، وَالْعَامَّةِ مِنْ فُقَهَائِنَا
وَالاسْتِعْفَافُ عَنْ مَالِهِ عِنْدَنَا أَفْضَلُ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ، وَالْعَامَّةِ مِنْ فُقَهَائِنَا
হাদীসের তাখরীজ (সূত্র):
** কুরআন মজীদে বলা হয়েছেঃ “যারা অন্যায়ভাবে ইয়াতীমের মাল খায় তারা দোযখের আগুন দিয়ে নিজেদের পেট ভর্তি করে” (নিসাঃ ১০)। ইয়াতীমের সাথে সদয় ব্যবহার ও তার সাথে সংশ্লিষ্ট বিধান জানার জন্য কুরআন মজীদের নিম্নোক্ত স্থানগুলো দ্রষ্টব্যঃ বাকারাঃ ৮৩, ১৭৭, ২১৫, ২২০; নিসাঃ ২, ৩, ৬, ৮, ১০, ৩৬, ১২৭, ১২৮; আনআমঃ ১৫২; আনফালঃ ৪১; ইসরাঃ ৩৪; কাহাফঃ ৮২; হাশরঃ ৭; দাহরঃ ৪৮; ফাজরঃ ১৭; বালাদঃ ১৫; দোহাঃ ৬, ৯ ; মাঊনঃ ২ প্রভৃতি আয়াত (অনুবাদক)।