আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
১৮- বিবিধ প্রসঙ্গ।
হাদীস নং: ৯৬৭
- বিবিধ প্রসঙ্গ।
বিভিন্ন কাজের বর্ণনা।
৯৬৭ । ইবনে উমার (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেনঃ গিফার গোত্রকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, আসলাম গোত্রকে আল্লাহ হেফাজতে রেখেছেন এবং উসাইয়্যা গোত্রের লোকেরা আল্লাহ ও তাঁর রাসূলের নাফরমানী করেছে।**
الابواب الجامعة
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ دِينَارٍ، قَالَ: قَالَ ابْنُ عُمَرَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " غِفَارُ غَفَرَ اللَّهُ لَهَا، وَأَسْلَمُ: سَالَمَهَا اللَّهُ، وَعُصَيَّةُ: عَصَتِ اللَّهَ وَرَسُولَهُ
হাদীসের তাখরীজ (সূত্র):
** আবু যার গিফারী (রা) গিফার গোত্রের লোক ছিলেন। জাহিলী যুগে এই গোত্রের লোকেরা হাজীদের মালপত্র চুরি করতো। তারা ইসলাম গ্রহণ করলে রাসূলুল্লহ ﷺ তাদের এই বদনামী দূরীভূত হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করেন। আসলাম গোত্রের লোকেরা বিনা যুদ্ধেই স্বেচ্ছাপ্রণোদিত হয়ে ইসলাম গ্রহণ করে। গিফার গোত্রের লোকেরাও স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করে। তাই আল্লাহর রাসূল তাদের জন্য বিশেষভাবে দোয়া করেন। উসাইয়্যা গোত্রের লোকেরা বিশ্বাসঘাতকতা করে বিরে মাঊনা নামক স্থানে রাসূলুল্লাহ ﷺ -এর সত্তরজন সাহাবীকে নির্মমভাবে হত্যা করে আল্লাহ ও তাঁর রাসূলের কোপানলে পতিত হয় (অনুবাদক)।