আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

১৮- বিবিধ প্রসঙ্গ।

হাদীস নং: ৯৯৭
- বিবিধ প্রসঙ্গ।
দাঁড়িয়ে পেশাব করা।
৯৯৭। আব্দুল্লাহ ইবনে দীনার (রাহঃ) থেকে বর্ণিত। তিনি আব্দুল্লাহ ইবনে উমার (রাযিঃ)-কে দাঁড়িয়ে পেশাব করতে দেখেছেন।**
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, দাঁড়িয়ে পেশাব করায় দোষ নেই। তবে বসে পেশাব করাই উত্তম।
الابواب الجامعة
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ دِينَارٍ، عَنِ ابْنِ عُمَرَ، «أَنَّهُ رَآهُ يَبُولُ قَائِمًا» .
قَالَ مُحَمَّدٌ: لا بَأْسَ بِذَلِكَ، وَالْبَوْلُ جَالِسًا أَفْضَلُ

হাদীসের তাখরীজ (সূত্র):

** বিধিবদ্ধ বিষয়, এমনকি খুঁটিনাটি ব্যাপারেও আবদুল্লাহ ইবনে উমার (রা) কঠোরভাবে রাসূলুল্লাহ ﷺ -এর অনুসরণ করতেন। তাই হয়তো কখনো কখনো তিনি রাসূলুল্লাহ ﷺ এর অনুসরণে দাঁড়িয়ে পেশাব করে থাকবেন। হুযায়ফা (রা) বলেন, “রাসূলুল্লাহ ﷺ এক সম্প্রদায়ের ময়লা ফেলার স্থানে এলেন এবং সেখানে দাঁড়িয়ে পেশাব করলেন" (আবু দাউদ)। আবু হুরায়রা (রা) বলেন, “রাসূলুল্লাহ ﷺ মাঝা ব্যথ্যার কারণে দাঁড়িয়ে পেশাব করেছেন” (হাকেম, বায়হাকী)। সাল ইবনে সাদ (রা) বলেন যে, “তিনি রাসূলুল্লাহ ﷺ কে দাঁড়িয়ে পেশাব করতে দেখেছেন” (তাবারানী)। দাঁড়িয়ে পেশাব করাও যে জায়েয তা দেখানোর উদ্দেশ্যেই রাসূলুল্লাহ ﷺ কখনো কখনো দাঁড়িয়ে পেশাব করেছেন। অন্যথায় তাঁর এবং তাঁর সাহাবীদের বসে বসে পেশাব করাই ছিলো সাধারণ অভ্যাস এবং এটাই তাঁর ইসলামী শিষ্টাচারের সাথে অধিক সামঞ্জস্যপূর্ণ। হযরত আয়েশা (রা) বলেন, “যে ব্যক্তি তোমাদের বলবে যে, রাসূলুল্লাহ ﷺ দাঁড়িয়ে পেশাব করেছেন, তার কথা বিশ্বাস করো না” (নাসাঈ, তিরমিযী) (অনুবাদক)।
tahqiqতাহকীক:তাহকীক চলমান