আশ-শামাঈলুল মুহাম্মাদিয়্যাহ- ইমাম তিরমিযী রহঃ

শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ৬২
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
রাসূলূল্লাহ এর পোশাক-পরিচ্ছদ
৬২। মুহাম্মাদ ইবন বাশশার (রাহঃ)...... আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) -এর নিকট সর্বাধিক প্রিয় কাপড় হচ্ছে (ইয়ামেনে তৈরী বুটিদার চাদর) হিবারা।
أبواب الشمائل المحمدية والخصائل المصطفوية
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ : حَدَّثَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ قَالَ : حَدَّثَنِي أَبِي ، عَنْ قَتَادَةَ ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ : كَانَ أَحَبَّ الثِّيَابِ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَلْبَسُهُ الْحِبَرَةُ.

হাদীসের ব্যাখ্যা:

'হিবারা' ইয়ামানের তৈরী এক প্রকার বিশেষ চাদর ছিল- যার মধ্যে লাল অথবা সবুজ ডোরা হত। এটাকে মধ্যম মানের ভালো চাদরসমূহের মধ্যে গণ্য করা হত। হযরত আনাস রাযি.-এর কথার মর্ম এই যে, রাসূলুল্লাহ (ﷺ) চাদরসমূহের মধ্যে হিবারা জাতীয় চাদর ব্যবহার করা অধিক পছন্দ করতেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)