আশ-শামাঈলুল মুহাম্মাদিয়্যাহ- ইমাম তিরমিযী রহঃ

শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ১৯৬
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
রাসূলুল্লাহ্ -এর পানপাত্রের বর্ণনা
১৯৬। আব্দুল্লাহ ইবন আব্দুর রহমান (রাহঃ)... আনাস (রাযিঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ্ (ﷺ) কে এই পেয়ালা দ্বারা যাবতীয় পানীয়- পানি, নাবীয়, মধু ও দুধ ইত্যাদি পান করিয়েছি।
أبواب الشمائل المحمدية والخصائل المصطفوية
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ قَالَ : أَنْبَأَنَا عَمْرُو بْنُ عَاصِمٍ قَالَ : أَنْبَأَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ قَالَ : أَنْبَأَنَا حُمَيْدٌ ، وَثَابِتٌ ، عَنْ أَنَسٍ قَالَ : لَقَدْ سَقَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِهَذَا الْقَدَحِ الشَّرَابَ كُلَّهُ ، الْمَاءَ وَالنَّبِيذَ وَالْعَسَلَ وَاللَّبَنَ.

হাদীসের ব্যাখ্যা:

এসব হাদীস থেকে জানা গেল যে, রাসূলুল্লাহ (ﷺ) নবীয পান করতেন এবং তাঁর জন্য যত্নসহকারে ব্যবস্থা করা হত।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)