আশ-শামাঈলুল মুহাম্মাদিয়্যাহ- ইমাম তিরমিযী রহঃ

শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ২৮৫
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
রাসূলুল্লাহ -এর ইবাদতের বর্ণনা
২৮৫। কুতায়বা ইবন সাঈদ (রাহঃ)... ইবন উমর (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে আট রাক'আত স্মরণ রেখেছি যুহরের পূর্বে দুই রাক'আত ও পরে দুই রাক'আত, দুই - রাক'আত মাগরিবের পরে এবং দুই রাক'আত ঈশার পরে। ইবন 'উমর (রাযিঃ) বলেন, হাফসা (রাযিঃ) আমার কাছে ফজরের দুই রাক'আতের খবর দিয়েছেন। অথচ আমি নবী (ﷺ) কে তা আদায় করতে দেখিনি ।
أبواب الشمائل المحمدية والخصائل المصطفوية
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ قَالَ : حَدَّثَنَا مَرْوَانُ بْنُ مُعَاوِيَةَ الْفَزَارِيُّ ، عَنْ جَعْفَرِ بْنِ بُرْقَانَ ، عَنْ مَيْمُونِ بْنِ مِهْرَانَ ، عَنِ ابْنِ عُمَرَ قَالَ : حَفِظْتُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَمَانِيَ رَكَعَاتٍ : رَكْعَتَيْنِ قَبْلَ الظُّهْرِ ، وَرَكْعَتَيْنِ بَعْدَهَا ، وَرَكْعَتَيْنِ بَعْدَ الْمَغْرِبِ ، وَرَكْعَتَيْنِ بَعْدَ الْعِشَاءِ قَالَ ابْنُ عُمَرَ : وَحَدَّثَتْنِي حَفْصَةُ بِرَكْعَتَيِ الْغَدَاةِ ، وَلَمْ أَكُنْ أَرَاهُمَا مِنَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ.

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীসে যুহরের (ফরযের) পূর্বে দুই রাক'আত সালাতের কথা উল্লেখ আছে। এ পর্যায়ের সমস্ত হাদীস সামনে রাখলে বুঝা যায় যে, অধিকাংশ সময় রাসূলুল্লাহ ﷺ যুহরের পূর্বে চার রাক'আত সালাত আদায় করতেন।

বলাবাহুল্য, উভয় প্রকার আমাল স্বয়ং রাসূলুল্লাহ ﷺ থেকে প্রমাণিত। কাজেই যা আমল করা হবে, তাতে সুন্নাত আদায় হয়ে যাবে। এই অধম (গ্রন্থকার) কোন কোন আলিমকে দেখেছে যে, তাঁরা বেশীর ভাগ সময়ে যহরের পূর্বে চার রাক'আত সালাত আদায় করতেন। কিন্তু যখন তারা জামা'আতের সময় নিকট মনে করতেন তখন দুই রাক'আত সালাত আদায় করে নেওয়া যথেষ্ট মনে করতেন।

বিভিন্ন হাদীসে যে বার অথবা দশ রাক'আত সুন্নাতের কথা উল্লিখিত আছে রাসূলুল্লাহ ﷺ কার্যত তাতে যথেষ্ট গুরুত্ব দিতেন। তিনি ঐগুলোর কোন কোন সালাতের প্রতি বিশেষভাবে তাকীদ দিয়েছেন। এ জন্য এই সালাত সমূহকে সুন্নাতে মু'আক্কাদা বলে গন্য করা হয়। এই সালাত সমূহের মধ্যে তিনি ফজরের সুন্নাতকে সর্বাধিক গুরুত্ব দিয়েছেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান